শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেকুয়া থেকে চালের দোকানীকে অপহরণ,মুক্তিপণ দাবি : গ্রেপ্তার-১

শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
326 ভিউ
পেকুয়া থেকে চালের দোকানীকে অপহরণ,মুক্তিপণ দাবি : গ্রেপ্তার-১

এম.জিয়াবুল হক,চকরিয়া(২৯ ডিসেম্বর) :: পেকুয়া উপজেলার চালের দোকানী হারুনর রশিদ (২৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে তাকে অপহরণ করার পর অজ্ঞাতস্থানে আটকে রেখে অপহরণকারী চক্র শুক্রবার সকালের দিকে ভিকটিমের (অপহৃতের) মোবাইল থেকে দুইলাখ টাকা মুক্তিপন দাবি করেছে।

অপহরণের শিকার ব্যবসায়ী হারুনর রশিদ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বাসিন্দা মোস্তাক আহমদের ছেলে।

অপহৃতের ছোটভাই মোহাম্মদ তারেক গতকাল সন্ধ্যায় চকরিয়া থানায় বলেন, আগেরদিন রাতে তাঁর ভাইকে পেকুয়া থেকে অপহরণ করে দুর্বৃত্তরা অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে আটকে রেখেছে। গতকাল শুক্রবার সকালে অপহরণকারীরা ভাইয়ের (অপহৃতের) মোবাইল ফোন থেকে তাকে অপহরণ করার কথা জানিয়ে মুক্তিপন চাইলে আমরা (পরিবার সদস্যরা) জানতে পারি।

তিনি বলেন, কথা মতো গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অপহরণকারীদের দেয়া একাধিক বিকাশ নাম্বারে ১ লাখ ৩০ হাজার টাকা আমরা (পরিবার) দিয়েছি, কিন্তু উল্টো দাবিকৃত মুক্তিপন বাবত আরো ৭০ হাজার টাকা পাঠানোর জন্য হুমকি দিচ্ছে অপহরণকারীরা এমন অভিযোগ করেছেন অপহৃতের ছোটভাই মোহাম্মদ তারেক।

এ অবস্থায় আমরা বিকাশের মাধ্যমে আবারও টাকা পাঠাতে নাম্বার সন্ধান করি। তাঁরা (অপহরনকারী) চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা স্টেশনের একটি বিকাশ এজেন্টের নাম্বার দেন। অন্য এলাকা থেকে ওই নাম্বারে টাকা দিয়ে বিষয়টি আমরা চকরিয়া ও পেকুয়া থানার ওসিকে অবহিত করি।

পরে চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর সহায়তায় বহদ্দাকাটাস্থ মাতামুহুরী পুলিশের নেতৃত্বে বিকাশ এজেন্টের দোকানের সামনে অবস্থান করে পাঠানো টাকা উত্তোলনকালে মোহাম্মদ সেলিম নামের অপহরণকারী চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিকাশে পাঠানো টাকা উত্তোলনকালে আটক সেলিম নামের অপহরণকারী চক্রের ওই সদস্যকে মাতামুহুরী পুলিশ ফাঁিড় থেকে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একটিদল ঘটনার সাথে জড়িত অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযানে নেমেছে।

326 ভিউ

Posted ৬:৫৯ অপরাহ্ণ | শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com