শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রথম হাইপারসোনিক এয়ারক্র্যাফ্টের পরীক্ষায় সফল হল চিন

সোমবার, ০৬ আগস্ট ২০১৮
429 ভিউ
প্রথম হাইপারসোনিক এয়ারক্র্যাফ্টের পরীক্ষায় সফল হল চিন

কক্সবাংলা ডটকম(৬ আগস্ট) :: প্রথম হাইপারসনিক এয়ারক্র্যাফ্ট পরীক্ষায় সফল চিন৷ সোমবার এই কথা ঘোষণা করে চিন জানায়, এই উন্নতমানের এয়ারক্র্যাফ্টটি পরমাণু অস্ত্র নিয়ে যেতে সক্ষম, পাশাপাশি যে কোনও ধরণের মিসাইল প্রতিরোধ ব্যবস্থাকেও ভেদ করে যেতে সক্ষম৷

চায়না আকাডেমি অব এয়ারোস্পেস এয়ারোডায়নামিকস (CAAA) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, গত শুক্রবার উত্তর-পশ্চিম চিন থেকে Xingkong-2 অথবা Starry Sky-2 লঞ্চ করা হয়৷ একই ধরণের এক্সপেরিমেন্টে নেমেছে আমেরিকা এবং রাশিয়া৷

জানা গিয়েছে, একটি রকেটে সাহায্যে এটি লঞ্চ করা হয় পূর্ব নির্ধারিত জায়গায়৷ শব্দের থেকে পাঁচগুণ অথবা তার থেকেও বেশি গতিবেগে যেতে পারে এই হাইপারসোনিক বিমানগুলি৷ চিনের সরকারি সংবাদ মাধ্যম জানায়, হাইপারসোনিকের এই পরীক্ষা সফল হয়েছে৷

China Aerospace Science and Technology Corporation-এর সঙ্গে CAAA যৌথভাবে এই হাইপারসোনিক এয়ারক্র্যাফ্টটি ডিজাইন করেছে বলে জানা গিয়েছে৷

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেই একটি খবর প্রকাশ্যে আসে, যেখানে জানতে পারা যায়, চিন একটি হাইপারসনিক হেভি বম্বার আবিষ্কার করেছে, যার সাহায্যে বেজিং থেকে নিউ ইয়র্ক যাবে মাত্র ২ ঘণ্টায়৷

এই এয়ারক্র্যাফ্টটি হাইপারসনিক স্পিডে যাবে৷ অর্থাৎ শব্দের থেকে এর গতিবেগ ৫ গুণ বেশি৷ বিমানটি চিনা মিলিটারির হাতেই ছিল বলে জানা যায়৷ এই এয়ারক্র্যাফ্টের ২টি ডানার সেট রয়েছে৷ চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্স এটি তৈরি করে৷ সংস্থার এক গবেষক জানান, “এর স্পিড হাইপারসোনিক৷ বেজিং থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা৷”

এটি দেখতে অনেকটা ইংরেজির বড় হাতের “I”-এর মতো৷

গবেষকদের মতে এই এয়ারক্র্যাফ্ট যেমন বোমা নিয়ে যেতে পারে, তেমনই ফুল থেকে যাত্রী, সবই নিয়ে যেতে পারে৷ মিসাইল ডেলিভারি থেকে পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এই এয়ারক্র্যাফ্ট৷ এর টার্গেট কখনও মিস হয় না৷ সেদিক থেকেও এই এয়ারক্র্যাফ্ট কার্যকরী৷ বিজ্ঞানীদের মতে এটি চিনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে৷

429 ভিউ

Posted ৩:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৬ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com