শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব পাচ্ছেন শ্যাম বেনেগাল

সোমবার, ২৭ আগস্ট ২০১৮
494 ভিউ
বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব পাচ্ছেন শ্যাম বেনেগাল

কক্সবাংলা ডটকম(২৭ আগস্ট) :: অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব পাচ্ছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, এএনআর ন্যাশনাল অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক শ্যাম বেনেগাল।

সোমবার বাংলাদেশ সচিবালয় দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য ভারতের প্রস্তাব করা তিন চলচ্চিত্র নির্মাতার মধ্যে শ্যাম বেনেগালকেই বেছে নেয়া হয়েছে। প্রস্তাবিত তালিকার অপর দুজন পরিচালক হলেন কলকাতার নির্মাতা গৌতম ঘোষ এবয়ং কৌশিক গাঙ্গুলি। শ্যাম বেনেগাল নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেহরু ও সত্যজিত্ রায়কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের সহকারী হিসেবেও কাজ করেছেন।

জানানো হয়, শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে একজন পরিচালক থাকবেন। তবে তার নাম এখনো ঠিক করা হয়নি। এছাড়া এতে কারা অভিনয় করবেন, তা বাংলাদেশ এবং ভারতের পরিচালকরা ঠিক করবেন।

ছবিটির শুটিং কবে থেকে শুরু হবে সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটি নিয়ে তারানা হালিম জানিয়েছেন, চলচ্চিত্রটির পাণ্ডুলিপির অনুমোদন দেবে বঙ্গবন্ধুর পরিবার। সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশের পক্ষ থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করবে।

এ নিয়ে তারানার বক্তব্য এমন, ‘এখন স্ক্রিপ্ট হবে, গবেষণা হবে। তার আগে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমতি নেওয়ার বিষয় রয়েছে। আমি চাই এটি এমন একটি চলচ্চিত্র হবে যাতে দুইশ বা তিনশ বছর পরও এর মধ্য দিয়ে প্রজন্মগুলো বঙ্গবন্ধুকে জানবে।

এ ছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামাণ্যচিত্রও তৈরি হবে। এর কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে ২০২১ সাল অর্থাত্ মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৮ এপ্রিল বঙ্গবন্ধুর জীবনভিত্তিক একটি চলচ্চিত্র ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

494 ভিউ

Posted ৯:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com