
নজরুল ইসলাম,কুতুবদিয়া(৭ সেপ্টেম্বর) :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বড়ঘোপ ইউনিয়নকে ট্রাইবেকারে ১ গোলের ব্যবধানে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।
৭সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪টায় বড়ঘোপ সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বড়ঘোপ ইউনিয়ন একাদশ বনাম কৈয়ারবিল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোলের দেখা না পেলে খেলা ট্রাইবেকারে গড়ায়।এতে কৈয়ারবিল ইউনিয়ন একাদশের দক্ষ খেলোয়াড়রা ৪ টি বল বড়ঘোপ ইউনিয়ন একাদশের গোল পোষ্টে সফলভাবে পাঠাতে পারলেও বড়ঘোপ ইউনিয়ন একাদশের খেলোয়াড়রা ৩টি গোল করতে সক্ষম হয়। ফলে শেষ পর্যন্ত খেলার ফলাফল হয় বড়ঘোপ ইউনিয়ন ফুটবল একাদশ-৩ এবং কৈয়ারবিল ইউনিয়ন ফুটবল একাদশ-৪।
খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেয়া হয় বিজয়ী দল কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদের হাতে। এতে করে প্রথমবারের মত জয় উল্লাসের মাধ্যমে চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলল কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোয়ারা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুচ্ছ্াফা বিকম, বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া শাখার সভাপতি শফিউল আলম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী,উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধূরী, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহ্জ আকতার হোছাইন, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম, কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ নুরুচ্ছাফা, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে,লিটন কুতুবী, রেঞ্জ কর্মকর্তা অসোক কুমার রায়,
আনসার ভিডিপি অফিসার ধনচরন নাথ, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যথাক্রমে আনিচুর রহমান,জহিরুল ইসলাম, মোঃ আবু ইউসুফ, শুকুর আলম আযাদ, মোরশেদুল আলম, ইসহাক হায়দার সোহেল,আহমদ হোছাইন,সুপার মোর্শেদুল আলম,বিশিষ্ট ক্রীড়াবিদ মাষ্টার সিরাজুল ইসলাম মধু,মাষ্টার আক্কাস উদ্দিন, উপজেলা ক্রীড় সচিব মাষ্টার বিমল কান্তি দাশ, মাষ্টার সমীর দাশ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, আ’লীগ নেতা হাজি মুহাম্মদ তাহের, যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম উদ্দিন লিটন,কুতুবদিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মোরশেদ আলম সিকদার,সম্পাদক এডভোকেট মোঃ আইয়ুব হোছাইনসহ অসংখ্য ক্রীড়ামোদি দর্শক।

Posted ১১:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta