শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বঙ্গোপসাগরে নতুন রাডার বসাচ্ছে ভারত, আনছে জাহাজও

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
632 ভিউ
বঙ্গোপসাগরে নতুন রাডার বসাচ্ছে ভারত, আনছে জাহাজও

কক্সবাংলা ডটকম(১৫ জুন) :: বাংলাদেশের সঙ্গে জলসীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরো বাড়াচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় গণমাধ্যমের খবর, বাড়তি নজরদারির জন্য নতুন রাডার স্টেশন বসানো হচ্ছে। টহল জোরদার করতে আনা হচ্ছে নতুন জাহাজ।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ করতে গেছেন দেশটির উপকূলরক্ষী বাহিনীর পূর্ব উপকূলের ভারপ্রাপ্ত এডিজি কে সি পাণ্ডে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে জলসীমান্তে সুন্দরবন অংশে বেশ ‘ফাঁকফোকর’ রয়েছে। কিন্তু সেসব বন্ধ করে এই সীমান্ত দিয়েই বাণিজ্যের নতুন পথ বের করতে চাইছে ভারতের কেন্দ্রীয় সরকার। তারা এই পথে পণ্যবাহী জাহাজের চলাচল আরও বাড়াতে চান।

উপকূলরক্ষী বাহিনী সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিরাপত্তা ও বাণিজ্যের উপরে জোর দিচ্ছে ভারত। এছাড়াও মায়ানমার সীমান্তেও নজরদারি বাড়ানো হচ্ছে।

ভারত সীমান্ত ঘেঁষে চারলেন সড়ক করছে যে প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘ভারতমালা’। একইভাবে সাগরেও নিয়েছে ‘সাগরমালা’ প্রকল্প। এই প্রকল্পে সাগরে বিদ্যমান ভারতীয় দ্বীপগুলোতে নতুন নতুন বন্দর গড়ে তোলার কথা ভাবছে ভারত সরকার। সেই সঙ্গে বাংলাদেশের সাথেও বাড়াতে চাইছে ‘জলপরিবহন’ ব্যবস্থা। এছাড়াও ভারতের দ্বীপরাজ্য আন্দামানের নিরাপত্তাও বাড়াচ্ছে তারা।

সবমিলিয়ে সাগরে নিরাপত্তা জোর দিতে সৃষ্টি করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীর এডিজি পদ। এই পদের প্রথম কর্মকর্তা কে সি পাণ্ডে। দায়িত্ব নেয়ার পর এই প্রথম সরেজমিনে নিরাপত্তা পর্যবেক্ষণে গেছেন তিনি।

632 ভিউ

Posted ১২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com