কক্সবাংলা ডটকম(১৫ ডিসেম্বর) :: দর্শকদের ভোটের বিচারে রেকর্ড বার বিবিসি’র সেরা বিদেশী ক্রীড়া ব্যাক্তিত্বের সম্মান পেলেন রজার ফেডেরার৷ এই নিয়ে চতুর্থবার এই মুকুট উঠল সুইস মায়েস্ত্রোর মাথায়৷ এর আগে তিনবার করে এই পুরস্কার জয়ের নজির রয়েছে মহম্মদ আলি, উসেইন বোল্টের মতো ক্রীড়াব্যাক্তিত্বদের৷
বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করেন ৩৬-এর চিরযুবক রজার৷ চলতি বছরে দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সুইস তারকা৷ অপর দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন রজারের চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল৷
চলতি বছরেই রেকর্ড বার উম্বলডন ট্রফি জিতে ইতিহাস গড়েন ফেডেক্স৷ ঘাসের কোর্টে চিলিচকে স্ট্রেট সেটে (৬-৩,৬-১,৬-৪) হারিয়ে ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে অষ্টমবার (২০০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ২০০৯, ২০১২ এবং ২০১৭) উইম্বলডন জেতেন ফেডেরার৷ টপকে যান পিট সাম্প্রাসের সাতটি উম্বলডন জয়ের রেকর্ড৷
এর আগে বছরের শুরুতে মেলব্রোনে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ফেডেরার৷ এই পুরস্কার জিতে রজার জানিয়েছেন, ‘দর্শকদের ভোটের বিচারে ব্রিটিশ মিডিয়ার এই পুরস্কার জিতে আমি আল্পুত৷’
A year in stats
- Titles: 7
- Grand Slams: 2
- Wins: 52
- Losses: 5
- Aces served: 550
- Service games won: 91%
- First serve points won: 80%
| Recent Overseas Personality winners |
|---|
| 2017: Roger Federer (tennis) | 2010: Rafael Nadal (tennis) |
| 2016: Simone Biles (gymnastics) | 2009: Usain Bolt (athletics) |
| 2015: Dan Carter (rugby union) | 2008: Usain Bolt (athletics) |
| 2014: Cristiano Ronaldo (football) | 2007: Roger Federer (tennis) |
| 2013: Sebastian Vettel (Formula 1) | 2006: Roger Federer (tennis) |
| 2012: Usain Bolt (athletics) | 2005: Shane Warne (cricket) |
| 2011: Novak Djokovic (tennis) | 2004: Roger Federer (tennis) |