
কক্সবাংলা ডটকম(১৭ সেপ্টেম্বর) :: বলিউড সুন্দরী অভিনেত্রী আনুষ্কা শর্মা। খুব ধুমধাম করে ইতালিতে গত বছরের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ঘর বেঁধেছেন। এবার নতুন গুঞ্জন উঠলো এ অভিনেত্রীকে নিয়ে। অবশ্য মধুর গুঞ্জন এটি; মা হচ্ছেন তিনি!
আনুষ্কা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সুই ধাগা’। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়ে ব্যস্ত তিনি। এরই ধারাবাহিকতায় অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, চেয়ার থেকে ওঠার সময় বেশ সাবধানতা অবলম্বন করছেন আনুষ্কা। এছাড়া তার পরনে ছিল ঢিলেঢালা পোশাক। সবমিলিয়ে গুঞ্জন, মা হতে চলেছেন এই অভিনেত্রী।
যদিও কয়েকদিন আগে জানা যায়, ঘাড়ে বেশ ব্যথা অনুভব করছেন আনুষ্কা। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারছেন না তিনি। চিকিৎসক তাকে বিশ্রামে থাকতে বলেছেন; কিন্তু নিষেধ অমান্য করে ব্যথা নিয়েই ‘সুই ধাগা’ সিনেমার প্রচার অনুষ্ঠানে হাজির হচ্ছেন তিনি। অনেকেই মনে করছেন, এ কারণেই চেয়ার থেকে ওঠার সময় সাবধানতা অবলম্বন করছেন আনুষ্কা।
আনুষ্কা মা হওয়ার গুঞ্জন নতুন নয়। এর আগেও বিরাট কোহলির এক টুইটের পর বলিপাড়ায় এমন গুঞ্জন চাউর হয়। টুইটে বিরাট লিখেছিলেন, ‘এখন অনেক কিছুই ঘটছে। খুব তাড়াতাড়ি আপনারাও জানতে পারবেন।’ তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়।

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta