রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিশ্বের দ্রুততম ব্রহ্মোস মিসাইল আর অত্যাধুনিক সুখোই’র সাফল্যে বিশ্ব রেকর্ড করল ভারত

শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
417 ভিউ
বিশ্বের দ্রুততম ব্রহ্মোস মিসাইল আর অত্যাধুনিক সুখোই’র সাফল্যে বিশ্ব রেকর্ড করল ভারত

কক্সবাংলা ডটকম(২৩ নভেম্বর) :: প্রথমবার সুখোই যুদ্ধবিমান থেকে ছোঁড়া হল সুপারসনিক ব্রহ্মোস মিসাইল। বিশ্বের দ্রুততম এই মিসাইল আর অত্যাধুনিক সুখোই-এর সাফল্যে বিশ্ব রেকর্ড করল ভারত। শত্রুপক্ষের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে আরও বেশি করে প্রস্তুত হল ভারত।  ডিআরডিও ও বায়ুসেনার এই সাফল্যকে অভিবাদন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।  যেখানে দেখা যাচ্ছে মাঝ আকাশে সুখোই থেকে এই মিসাইল ছোঁড়া হচ্ছে।  আর তা সঠিকবভাবে নিখুঁত জায়গায় আঘাত করছে।

সুখোই 30MKI ফাইটার জেটের রেঞ্জ ৩২০০ কিলোমিটার। এদিনের পরীক্ষায় সাফল্যের জেরে ভারত এবার জল, স্থল এবং আকাশ তিন জায়গা থেকেই মিসাইল উৎক্ষেপণ করতে সমর্থ হল। ভারতে, এমনকি বিশ্বের মধ্যে প্রথমবার সুখোই বিমান থেকে ব্রহ্মোস উৎক্ষেপণ করা হল।

বঙ্গোপসাগরে টার্গেট করে এদিন মিসাইল উৎক্ষেপণ করা হয়। শব্দের থেকে তিনগুণ বেশি গতিতে গিয়ে সমুদ্রে পড়ে এটি। এর ফলে যে যুদ্ধ পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য আরও বেশি শক্তিশালী হয়ে উঠল ভারতীয় বায়ুসেনা। ট্যুইট করে ডিআরডিও-কে অভিনন্দন জানালেন নির্মলা সীতারামণ।

ভারতের ডিআরডিও ও রাশিয়ার এনপিওএম যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করেছে। বায়ুসেনার তরফ থেকে আগেই জানানো হয়েছিল, ব্রহ্মোসের সফল উৎক্ষেপণ সম্ভব হলে মোট ৪২টি সুখোই ফাইটার জেটকে ব্রহ্মোস মিসাইলে সাজানো হবে। এখনও পর্যন্ত রাশিয়ার থেকে ২৪০টি সুখোই যুদ্ধবিমান পেয়েছে ভারত। মোট ১২ বিলিয়ন ডলারে ২৭২টি ফাইটার জেট পাওয়ার কথা।

417 ভিউ

Posted ১:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com