শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভারত দেশে তৈরি ‘নির্ভয়’ মিসাইলের সফল উৎক্ষেপণ

বুধবার, ০৮ নভেম্বর ২০১৭
454 ভিউ
ভারত দেশে তৈরি ‘নির্ভয়’ মিসাইলের সফল উৎক্ষেপণ

কক্সবাংলা ডটকম(৮ নভেম্বর) :: দেশে তৈরি ‘নির্ভয়’ ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে ওড়িশার চাঁদিপুরে বালাসোরের কাছে সমুদ্র উপকূলে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়।

ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, মিসাইলটির সফল উৎক্ষেপণ করেছে এই নিয়ে পঞ্চমবার পরীক্ষা করা হল মিসাইলটি।

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি নির্ভয় ক্রুজ মিসাইলের ওপর যথেষ্ট ভরসা রাখছেন গবেষকরা৷ এই প্রথমবার টার্বো জেট ইঞ্জিনের সাহায্য নেওয়া হয়েছে৷ ২০১৪ সালে দ্বিতীয় বার পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় আংশিক সাফল্যের মুখ দেখলেও, পুরোপুরি সফল হতে পারেনি নির্ভয় মিসাইল৷

২০১৩ সালে ১২ই মার্চ প্রথমবার উৎক্ষেপিত হয় ‘নির্ভয়’৷ মাত্র ২০ মিনিট আকাশে থাকার পরেই সেটি মাটিতে আছড়ে পড়ে৷ ওডিশার জগৎসিংহপুর জেলার একটি ফলের বাগানে আছড়ে পড়ে সেটি৷ উৎক্ষেপণ এলাকা থেকে ১৫০ কিমি দূরে দুর্ঘটনাটি ঘটে৷ নির্ভয়ের সর্বশেষ পরীক্ষমূলক উড়ান হয় ২০১৬ সালের ২১ ডিসেম্বর৷ তবে তা একেবারেই সফল হয়নি৷

এই মিসাইল লম্বায় ৬ মিটার লম্বা ও দুটি পাল্লায় বিভক্ত। মিসাইলটি ১০০০ কিমি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ দেশের সামরিক বাহিনীর কাছে এই মিসাইল খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি দূর পাল্লার সাবসনিক ক্রুজ মিসাইল৷ এমনকি, শত্রু পক্ষের রাডারেও নির্ভয় মিসাইলের গতিবিধি ধরা পড়ে না৷

নির্ভয়কে যৌথভাবে তৈরি করেছে ডিআরডিও এবং এয়ারোনটিক্যাল ডেভেলপমেন্ট এসটাবলিশমেন্ট বা এটিই৷ প্রায় ১৫০০ কেজি ওজনের নির্ভয় ক্রুড মিসাইল ২০০ কেজি ওজনের সমরাস্ত্র বহনে সক্ষম৷

454 ভিউ

Posted ১:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com