শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভাল থাকতে চাইলে যা করবেন না

রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮
527 ভিউ
ভাল থাকতে চাইলে যা করবেন না

কক্সবাংলা ডটকম(১ সেপ্টেম্বর) :: ”কেমন আছেন?”-এর উত্তরে আজকাল ”ভাল আছি”র বদলে যে কথাটা বেশিরভাগ সময় শুনতে হয়, সেটা হলো, ”এই চলে যাচ্ছে”। একথা বলার অপেক্ষা রাখে না বর্তমানে ডিপ্রেশন মহামারির আকার নিয়েছে।

প্রতিযোগিতার বাজারে ছুটতে গিয়ে আনন্দ, খুশী সবটাই হারিয়ে ফেলছেন অনেকেই। তবে আপনি হয়ত জানলে অবাক হবেন, নিজেকে ভাল রাখতে পারেন আপনিই। শুধু মেনে চলুন কয়েকটা জিনিস। মিলিয়ে নিন নিচের তালিকাটা। আর ব্যস, মন খারাপের মুশকিল আসান পেয়ে যাবেন হাতের মুঠোতেই।

সময়ের গুরুত্ব বুঝুন। অযথা সময় নষ্ট করবেন না। সময় আছে এমনটা ভেবে সব কাজ ফেলে রাখা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। মাথায় রাখবেন প্রতিটা সময়ই খুব গুরুত্বপূর্ণ।

নেতিবাতক মানুষ এড়িয়ে চলুন। এমন অনেক মানুষ আছেন যাঁরা সমস্ত পরিস্থিতিতেই নেতিবাচক কথা বলতে থাকেন। এতে যেকোনও পরিস্থিতি আরও জটিল হয়। কাজেই যাঁরা নেতিবাচক কথা বলেন তাঁদের সঙ্গে না থাকাই ভাল। এতে আপনার খুশীর ব্যঘাত ঘটতে পারে।

অতীত ভুলে বর্তমানে বাঁচুন। অতীতের না পাওয়ার কথাগুলো ভুলে যান, এতে ভাল থাকবেন। যা হয়ে গেছে তা নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা করলে দুঃখ বাড়বে বই কমবে না। যা গেছে তা যাক, অতীতের ঘটনা থেকে শিক্ষাটুকু নিয়ে বর্তমানের দিনগুলো আরও সুন্দর করে কাটান, ভবিষ্যতও সুন্দর হবে এভাবেই।

কারও সঙ্গে নিজের তুলনা করবেন না। প্রত্যেকের একটা আলাদা আলাদা সত্ত্বা থাকে, প্রত্যেকেই নিজের মতো করে সুন্দর। অযথা অন্যের সঙ্গে নিজের তুলনা করে হীনম্মন্যতায় ভোগা বোকামি ছাড়া আর কিছুই নয়। এতে আনন্দে থাকতে পারবেন না কোনও দিন। কাজেই আপনার মধ্যেকার ইতিবাচক দিকটা খুঁজে আপনি যেমন, তেমনটাই মেনে নিতে শিখুন।

কাউকে ছোটো করবেন না। অন্যকে হেনস্থা করে সাময়িক সুখ পাওয়া গেলেও তা কিন্তু চিরস্থায়ী নয়। আপনিও ওই ব্যক্তির জায়গায় থাকতে পারেন কাল, কাজেই অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। তাঁদের সাহায্য করুন, তাঁরাই প্রয়োজনে আপনাকে ভাল থাকতে সাহায্য করবেন। বিপদে পাশে পাবেন বন্ধুদের।

527 ভিউ

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com