শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহাকাশে তথ্য চুরি

রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৮
480 ভিউ
মহাকাশে তথ্য চুরি

কক্সবাংলা ডটকম(৮ সেপ্টেম্বর) :: ফ্রান্স অভিযোগ করেছে, ইতালি ও তাদের সেনাবাহিনীর যৌথভাবে ব্যবহৃত একটি স্যাটেলাইট থেকে তথ্য চুরির চেষ্টা করেছে রাশিয়া। থ্যালেস অ্যালানিয়া স্পেসের তৈরি ওই স্যাটেলাইটটি দেশ দুইটির সেনা কর্তৃপক্ষ গোপন যোগাযোগের কাজে ব্যবহার করে। গত শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে রাশিয়ার পদক্ষেপকে গোয়েন্দাগিরি আখ্যা দিয়ে এমন আচরণের নিন্দা জানিয়েছেন।

সংশ্লিষ্ট স্যাটেলাইটটি থেকে তথ্য চুরি করতে না পেরে রাশিয়া পরে অন্য স্যাটেলাইট থেকে তথ্য চুরির চেষ্টা চালিয়েছে উল্লেখ করে পার্লে আরও বলেছেন, মহাকাশ বাহিনী গঠনের পরিকল্পনাকে হাসি-তামাশার বিষয় হিসেবে দেখেন না তিনি।

বার্তা সংস্থা রয়টার্স স্মরণ করিয়ে দিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষামন্ত্রীর এমন অভিযোগের কিছুদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্কের সূচনা করার আহ্বান জানিয়েছিলেন ইউভুক্ত দেশগুলোর প্রতি।ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে

ফ্রান্সের মহাকাশ নীতির বিষয়ে জানাতে দেওয়া ভাষণে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী গত শনিবার বলেছেন, ২০১৭ সালে রাশিয়ার লৌচ অলিম্প নামের স্যাটেলাইটটি ফ্রান্স ও ইতালির সেনাবাহিনীর ব্যবহৃত এথেনা-ফিডাস স্যাটেলাইটটির খুব কাছে চলে এসেছিল। তার ভাষ্য, ‘এটা এতটাই কাছে চলে এসেছিল যে সবাই নিতে বাধ্য হবে যে রুশ স্যাটেলাইটটি আমাদের স্যাটেলাইট থেকে তথ্য চুরির চেষ্টা করছিল। প্রতিবেশীর গোপন যোগাযোগের তথ্য চুরির চেষ্টা করাটা শুধু যে বন্ধুত্বসুলভ আচরণের বিপরীত তা-ই নয়, এটা রীতিমত গোয়েন্দাগিরির মধ্যে পড়ে।’

পার্লে ওই ঘটনাটিকে ব্যাখ্যা করতে গিয়ে তাকে ‘লিটল স্টার ওয়ার্স’ আখ্যা দিয়েছেন। রুশ প্রচেষ্টা নস্যাৎ করে দিতে স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে পারার কথা জানিয়ে তিনি বলেছেন, এরপর লৌচ অলিম্প অন্যান্য স্যাটেলাইটকে টার্গেট করেছে। পার্লের ভাষ্য, ‘আমরা বিপদের মধ্যে রয়েছি।

আমাদের যোগাযোগ ব্যবস্থা, সামরিক মহড়া, নিত্যদিনকার জীবনযাপন হুমকির মুখে পড়বে যদি আমরা পাল্টা ব্যবস্থা না নেই।’ পার্লের একথার সূত্র ধরে ররয়টার্স লিখেছে, এর মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী এ বছরের মধ্যে একটি মহাকাশ প্রতিরক্ষা নীতি চূড়ান্ত করার ইঙ্গিত দিয়েছেন।

যুক্তরাষ্ট্র গত আগস্ট মাসে নতুন মহাকাশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। ২০২০ সালের মধ্যে বাহিনীটি দেশটির সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং মহাকাশভিত্তিক সামরিক বিষয়গুলোর দেখভাল করার দায়িত্ব নেবে।

যুক্তরাষ্ট্রের এই মহাকাশ বাহিনী গঠনের পরিকল্পনার বিষয়ে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন, ‘আমি শুনেছি অনেক মানুষ মার্কিন মহাকাশ বাহিনী গঠনের পরিকল্পনা নিয়ে হাসি-তামাশা করেছেন। আমি তাদের দলে নই। আমি বরং (মহাকাশকে নিয়ে) ভবিষ্যতে বিশাল সংঘর্ষের লক্ষণ দেখতে পারছি।’

480 ভিউ

Posted ১২:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com