
সরওয়ার কামাল,মহেশখালী :: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ ইং পালন।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় মহেশখালী উপজেলা টিডিসি হলে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আশীষ কুমার চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি- আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আবু জাফর মজুমদার।
কর্মসূচিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্হিত ছিলেন।

Posted ৬:২১ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta