রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহেশখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

রবিবার, ১৯ আগস্ট ২০১৮
487 ভিউ
মহেশখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

এম রমজান আলী,মহেশখালী(১৮ আগষ্ট) :: মহেশখালীতে কুষ্টিয়ার এক নারীর গলায় ফাসঁ লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৮আগস্ট দুপুর ১টায় মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়া গ্রামের আব্দুল হাকিম প্রকাশ ঢাকাইয়্যা হাকিমের ভাড়া বাসায় ওই ঘটনা ঘটে।

স্বামী মহেশখালী ডিজিটাল আইল্যান্ডের সহকারী প্রকৌশলী আবু রায়হান (২৭)।

এক বছর পূর্বে বিয়ে হয় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের সাবান আলীর মেয়ে অন্তরা বেগম (২০)।

স্বামী আবু রায়হান জানায়, কুষ্টিয়া নিজের বাড়ীতেও প্রায় সময় স্ত্রীর সাথে ছোট বোনের বিবাহ নিয়ে ঝগড়া বিবাধ ছিল। কয়েক মাস পূর্বে স্বামী-স্ত্রী ঢাকায় বসবাস করে আসছিল।চলতি মাসে স্বামীর চাকরী হয় মহেশখালী ডিজিটাল আইল্যান্ডে প্রকল্পের সহকারী প্রকৌশলী হিসেবে।

স্ত্রী অন্তরা বেগম এক সপ্তাহ পূর্বে মহেশখালীতে এসে গোরকঘাটা হাকিম সওদাগরের বাড়ীতে উঠে। শুক্রবার রাতে কলেজে ভর্তি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

১৮আগস্ট স্বামী বাজারে গেলে স্ত্রী রুমে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করে। দুপুর ১ টায় স্বামী আবু রায়হান বাড়ীতে এসে স্ত্রীকে ডাকাডাকি করে দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে দেখতে পায় স্ত্রীর ঝুলন্ত লাশ।

এ সময় পাশের লোকজনের সহায়তায় দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মহেশখালী থানা পুলিশ নিহত নারীর সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত স্বামী আবু রায়হান পুলিশ হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গলায় ফাসেঁর চিহ্নিত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।স্বামী পুলিশ হেফাজতে রয়েছে ।তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।আবু রায়হান ভেড়ামারা থানার একই এলাকার আজিজুল হকের পুত্র।

487 ভিউ

Posted ১২:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com