
বার্তা পরিবেশক(২৪ জুলাই) :: ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলায় ব্যবসায়ী ইকবাল ট্রেডার্সের মালিক ও ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম, ঠাকুরতলা বাজার সমিতির সভাপতি ইকবাল ফারুক, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জোবাইর ও মৃত সুলতান আহমদের পুত্র নুরুল আলমের উপর চিহ্নিত সন্ত্রাসী পৌরসভা দাসীমাঝি পাড়া এলাকার মোহাম্মদ জামাল গং কর্তৃক হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ঠাকুরতলা বাজার সমিতি ও ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ২৪ জুলাই বিকাল ৪টায় ঠাকুরতলাস্থ বাজারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুফতি মাওলানা আরিফ মুহাম্মদ লোকমান, প্রধান অতিথি ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, বিশেষ অতিথি ছিলেন আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা ছিদ্দিক আহমদ আযাদ, জঙ্গীবাদ ও সন্ত্রাসী প্রতিরোধ কমিটির ছোট মহেশখালী ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম রায়হান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাওলানা ক্বাজী মোহাম্মদ হোসাইন।
বক্তব্য রাখেন জাফর আলম সওদাগর, আব্দু শুক্কুর সওদাগর, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন ভাই ভাই রাইস মিল মালিক সিরাজ কোম্পানী, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি তৈয়্যবুর রহিম, খোকন সওদাগর, গিয়াস উদ্দিন সওদাগর, নাজির হোছন সওদাগর, মাওলানা আব্দুল গাফ্ফার, মো.ইউনূছ সওদাগর, মুরব্বী মোহাম্মদ, দিপংক্কর সওদাগর, মোহাম্মদ শুক্কুর সওদাগর, নুলুল আবছার, সালাহ উদ্দিন সওদাগর, আব্দুল মাবুদ, কুতুব উদ্দিন, মো. কায়সার, হারুনুর রশিদ সওদাগর ও মৃদুল দে, সভা পরিচালনা করেন মাষ্টার মো.তারেক, শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহাদত উল্লাহ।মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের বিরোদ্ধে মামলা গ্রহন ফবক গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় কঠোর কমসুচী দেওয়ার হুমকি দিয়েছে।
অপরদিকে সন্ত্রাসী ও সুদখোর জামাল গং দিনদুপুরে প্রকাশ্যে বাবসায়ীদের উপর হামলার পরেও পত্রপত্রিকায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত হয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিয়েছে। সেই প্রকাশিত প্রতিবাদের বিষয় নিয়ে প্রশাসন ও সবস্থরের জনগনকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
দিনদুপুরে প্রকাশ্যে ব্যবসায়িক প্রতিষ্টানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাধাঁ দেওয়ায় নুরুল আলম সওদাগর, ঠাকুরতলা বাজার সমিতির সভাপতি ইকবাল ফারুক, ছাত্র মোহাম্মদ জোবাইর ও নুরুল আলমকে পিঠিয়ে গুরুতর আহত করেছে।আহত নুরুল আলমের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় মহেশখালী হাসপাতালের চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
জানাগেছে, মহেশখালী থানার এসআই তাজুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দা, কিরিচ, লোহার রড ও অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করা সেই মামলার অন্যতম আসামী পৌরসভা দাসীমাঝি পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ জামাল এর নেতৃত্বে একদল সন্ত্রাসী, দা, কিরিচ ও অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালিয়ে উপরোক্ত ব্যক্তিদের উপর বর্বর কায়দায় হামলা চালিয়েছে।
আহত পক্ষ জানান, সন্ত্রাসী ও সুদখোর জামাল দীর্ঘদিন ধরে ১০লক্ষ টাকা চাদাঁ দাবী করে আসচ্ছে, তা দিতে অপারগতা প্রকাশ করায় স্ব-পরিবারে হত্যা, অপহরণ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছে।
সর্বশেষ ২১ জুলাই দুপুর ২.৩০ মিনিটের সময় সন্ত্রাসী ও সুদখোর জামাল একদল সন্ত্রাসী নিয়ে অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে সিএনজি নিয়ে এসে ঠাকুরতলাস্থ ইকবাল ট্রেডাস প্রতিষ্টানে ভাংচুর লুটপাঠ চালায় ট্রেডাসের মালিক নুরূর আলমকে পিঠিয়ে মুমুর্ষ অবস্থায় মাঠিতে ফেলে রেখে ব্যবসা প্রতিষ্টানের ক্যাশে থাকা ২লক্ষ ৫১ হাজার, ৩টি মোবাইল সেট ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে এগিয়ে আসা ইকবাল ফারুক, মোহাম্মদ জুবাইর ও নুরুল আলম সহ অনেককে পিঠিয়ে আহত করেছে।।

Posted ১১:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta