
এম রমজান আলী,মহেশখালী(৭ অক্টোবর) :: ছোট মহেশখালী ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় মরা গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগে উঠেছে।
সম্প্রতি ডেইলপাড়া এলাকার মৃত জেবল হোসনের পুত্র মাও.আমান উল্লাহ প্রশাসন ও এলাকা সর্বস্থরের জনগনের চোখকে ফাঁকি দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে তেলীপাড়া এলাকার কসাইকে মরা গরুর মাংস বিক্রির দায়ে এলাকা জুড়ে তুলপাড় শুরু হয়েছে।
এলাকার সচেতন মহল জানান, মরা গরুর মাংস বিক্রি বড় অপরাধ শরীয়তের বিধি বর্হিভুত ঘৃনিত কাজ। তাই অপরাধী আমান উল্লাহর বিরোদ্ধে প্রশাসন ও পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয় জনগনেরা জানান, অপরাধী আমান উল্লাহর বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সর্বস্থরের জনতা আমান উল্লাহকে ধৃত করে থানায় সোপর্দ করা হবে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta