
বিশেষ প্রতিবেদক,মহেশখালী(২৭ নভেম্বর) :: মহেশখালীর ডেইলপাড়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৮০ বছরের বৃদ্ধাকে পিঠিয়ে আহত, বাড়ি ও বাড়ির আসবাবপত্র ভাংচুর, টাকা পয়সা, স্বর্ণালংকার ও মটর চালিত গাড়ী লুট করে নিয়েছে।
২৬ নভেম্বর দুপুর ২টার দিকে ডেইলপাড়াস্থ দক্ষিন নলবিলার পাহাড়তলী পাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকারিয়া, রায়হানা বেগম, সোহেল, জাহানারা, জাফর, রিয়া মনি, মাহি সুলতানা, শাবনুর, শাহানু, রাহানা, সলিমা খাতুন, রাহানা-২ ও রহিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে একই এলাকার নিরীহ জাফর আলমের বাড়িতে তান্ডবলীলা চালিয়ে বাড়ি ও বাড়ির আসবাবপত্র ভাংচুর, টাকা পয়সা, স্বর্ণালংকার ও মটর চালিত গাড়ী লুট করে নিয়েছে তাতে বাধাঁ দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধা মহিলা জুমা খাতুন ও বাড়ির মালিক জাফর আলম কে পিঠিয়ে আহত করেছে। বাড়িতে তান্ডবলীলা ও লুটপাটে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩লক্ষাধিক টাকার মত।
সন্ত্রাসীরা বর্বর কায়দায় মেয়েদের কে অত্যাচার ও বাড়িঘর ভাংচুর করায় উক্ত বাড়ির লোকজনেরা খোলা আকাশের নিচে বসবাস করছে সেখানে কোরআনে হাফেজ, স্কুল, কলেজের ছেলে মেয়েরা ও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়হানা বেগম নামক মহিলাটি একজন চরিত্রহীনা মহিলা (ইয়াবা, হিরোইন, মদ, গাজাঁ) সহ নানান অপকর্ম করে থাকে। সেই মহিলাটির অত্যাচারে পুরো এলাকাবাসিঁ অতিষ্ঠ হয়ে পড়েছে।
হামলার শিকার জাফর আলমের পরিবার পক্ষ জানান, আমরা অসহায় তাই কারো কাছে বিচার পাব না এর পরে ও আমাদের যাবতীয় বিষয় ও বাড়িঘরের হামলার ঘটনাটির বিবরন দিয়ে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করব।

Posted ৯:১১ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta