
সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী জেটিঘাট এলাকায় পর্যটক ও স্থানীয়দের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মোটরসাইকেল পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।
জেটিঘাটের সামগ্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে পরিচালিত অভিযানে অবৈধভাবে পার্কিং করা একাধিক মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
এসময় সাথে ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেটিঘাট এলাকায় মোটরসাইকেল পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে ভিড়, বিশৃঙ্খলা ও যানজট সৃষ্টি হচ্ছিল।
এতে পর্যটক ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালিত হবে বলেও জানান কর্মকর্তারা।

Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta