শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যুক্তরাষ্ট্রে এবছর ৮৫ হাজার ভিসা বাতিল : ৮ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসাও ছিল

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
92 ভিউ
যুক্তরাষ্ট্রে এবছর ৮৫ হাজার ভিসা বাতিল : ৮ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসাও ছিল

কক্সবাংলা ডটকম :: যুক্তরাষ্ট্র এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮৫ হাজার ভিসা বাতিল করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

তিনি জানান, আমেরিকান কমিউনিটিগুলোকে সুরক্ষিত রাখা এবং জননিরাপত্তা মান বজায় রাখার জোর প্রচেষ্টার অংশ হিসাবে এ পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

এক প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন, “আমরা সব ক্যাটাগরি মিলিয়ে ৮৫,০০০ ভিসা বাতিল করেছি, এর মধ্যে ৮,০০০ এর বেশি শিক্ষার্থী ভিসাও রয়েছে। যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।”

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও বলেন, “ভিসা বাতিল হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং হামলা ও চুরির মতো অপরাধ।

এই অপরাধগুলোর কারণে গত বছর প্রায় অর্ধেক ভিসা বাতিল হয়েছে।

“এসব মানুষ সরাসরি আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি। আমরা তাদেরকে দেশে রাখতে চাই না।” তিনি জানান, ভিসা যাচাইয়ের পদ্ধতি কঠোর রাখা হচ্ছে, বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের আবেদনকারীদের জন্য।

আফগানিস্তান প্রসঙ্গে কর্মকর্তা বলেন, “আমি মনে করি (মার্কিন সেনা প্রত্যাহারের পর) এই প্রশাসন সব সময়ই আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল।

ভিসা আবেদনকারীরা যাতে হুমকি না হয়, তা আমরা যথাযথভাবে যাচাই করার বিষয়টি নিশ্চিত হতে চাই।’

তিনি জানান, নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে কোনও তাড়া নেই। “যত সময় লাগুক, আমরা নেব। আবেদনকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিমুক্ত, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনও ভিসা মঞ্জুর করা হবে না,” বলেন কর্মকর্তা।

এই কর্মকর্তাকে আরও জিজ্ঞেস করা হয়, ট্রাম্প প্রশাসন সম্প্রতি যেসব নীতি নিয়েছে, সেগুলোর আওতায় ফ্যাক্ট-চেকিং বা কনটেন্ট মডারেশন-সম্পর্কিত কাজে যুক্ত থাকা (যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সিভিল সোসাইটি সংগঠনে কাজ করা) কি ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে কি না।

উত্তরে তিনি বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা যুক্তরাষ্ট্রের মৌলিক মূল্যবোধ। তাই পররাষ্ট্রমন্ত্রী রুবিও মে মাসে এমন বিদেশিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করেছেন, যারা আমেরিকানদের নিয়ন্ত্রণ করার চিন্তা করে।”

তবে তিনি বলেন, ভিসা অনুমোদন কোনও একক বৈশিষ্ট্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয় না, বরং আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করা হয়। প্রতিটি আবেদনকারীর ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তা সব দিক দেখে সিদ্ধান্ত নেন।

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র তাদের অভিবাসন ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করেছে।

বহু আফগান এখনও বিশেষ মার্কিন কর্মসূচির আওতায় পুনর্বাসন বা ভিসার অপেক্ষায় রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, বহুস্তরীয় নিরাপত্তা যাচাই বাধ্যতামূলক, যদিও এতে দীর্ঘ সময় লাগছে।

বিশ্ব নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন ও প্রশাসন বদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিও বদলায়।

অপরাধমূলক ঘটনার কারণে ভিসা বাতিল নতুন নয়, তবে এ বছর যে ৮৫ হাজার ভিসা বাতিল হয়েছে, তা ওয়াশিংটনের জননিরাপত্তা মান বজায় রাখা এবং হোমল্যান্ড-সিকিউরিটির ঝুঁকি মূল্যায়নে কঠোর অবস্থানকেই স্পষ্ট করে।

92 ভিউ

Posted ২:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com