রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রামুতে টিফিনের টাকায় বঙ্গবন্ধু’র চিত্র প্রদর্শণী

বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮
347 ভিউ
রামুতে টিফিনের টাকায় বঙ্গবন্ধু’র চিত্র প্রদর্শণী

সোয়েব সাঈদ,রামু(১৫ আগসট) :: রামুতে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যথা যোগ্য মর্যাদায় বুধবার (১৫আগষ্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ননা কর্মসুচী পালন করেন। কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, শোক র‌্যালী, দোয়া অনুষ্ঠান ইত্যাদি।

 টিফিনের টাকায় বঙ্গবন্ধু’র চিত্র প্রদর্শণী

টিফিনের টাকা আর নিজেদের শ্রমে আয়োজন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র প্রদর্শণী। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ব্যতিক্রমী এ আয়োজন সর্বত্র সাড়া জাগিয়েছে। এ প্রদর্শনী দেখেই শিক্ষার্থীরা জানার সুযোগ পাচ্ছে বঙ্গবন্ধুর জীবনের শুরু থেকে শেষ মূহুর্ত পর্যন্ত জানা-অজানা নানা অধ্যায়।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমথ বড়–য়া জানালেন, বিদ্যালয়ের এক ঝাঁক ছাত্রী কয়েকদিন পূর্বে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন চিত্র নিয়ে প্রদর্শনী আয়োজনের কথা জানালে তিনি সম্মতি দেন। তিনি এ জন্য ছাত্রীদের সার্বিক সহায়তার কথা জানান এবং বিভিন্ন পরামর্শ দিয়ে প্রদর্শনী আয়োজনে ভুমিকা রাখেন।

প্রদর্শর্নী আয়োজনে সক্রিয় ভূমিকা পালনকারি এ বিদ্যালয়ের ছাত্রী লাকী আকতার, চন্দ্রিমা র্শর্মা ও শারমিন জানান, তারা নিজেদের প্রতিদিনের টিফিনের টাকা দিয়ে এ প্রদর্শণী আয়োজন শুরু করে। শিক্ষার্থীদের কেউ কেউ এক বা একাধিক বঙ্গবন্ধুর ছবি সংগ্রহ করে প্রদর্শর্নীর জন্য জমা দিয়েছে। ছাত্রীদের দেয়া ছবি আর অর্থ দিয়ে সম্পন্ন হয়েছে এ প্রদর্শনী। সংগৃহিত ছবিগুলোতে কাগজের কালো ফ্রেম লাগানো থেকে শুরু করে চিত্র প্রদর্শনীর কক্ষে ছবি লাগানো সহ সাজানোর যাবতীয় কাজ ছাত্রীরা স্বেচ্ছাশ্রমে শুরু করে।

শেষে মূহুর্তে শিক্ষক সুমথ বড়–য়ার মত অন্যান্য শিক্ষকরাও ছাত্রীদের এ মহৎ উদ্যোগে সাড়া দিয়ে তাদের সহযোগিতা ও উৎসাহ দিতে থাকে।

১৫ আগসট (বুধবার) ভোরে উদ্যোগী এসব ছাত্রীরা বিদ্যালয়ে এসে চিত্র প্রদর্শনীর সকল কাজ সম্পন্ন করেন। চিত্র প্রদর্শনীর পাশাপাশি ছাত্রীদের স্ব উদ্যোগে ও সম্পাদনায় একটি দেয়ালিকাও প্রকাশ করা হচ্ছে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ছাত্রীদের স্বরিচত গল্প ও ছড়া-কবিতা প্রকাশিত হয়েছে।

ব্যতিক্রমী এ উদ্যোগের খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র প্রদর্শনী’র উদ্বোধন করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. লুৎফুর রহমান।

এছাড়া চিত্র প্রদর্শনী দেখতে আসেন, বিশিষ্ট নারী নেত্রী কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. তৈয়ব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য ইউনুচ রানা চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রামু উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. লুৎফুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র প্রদর্শনী আয়োজনের মাধ্যমে ছাত্রীরা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ আয়োজন সবার জন্য অনুকরণীয় এবং গৌরবের। এর মাধ্যমে নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব আর অসীম ত্যাগের ইতিহাস সম্পর্কে শিক্ষা অর্জন করবে।

এদিকে ছবি প্রদর্শনী কক্ষে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে এ নিয়ে মন্তব্য লেখার সুযোগ। কাগজের উন্মুক্ত ক্যানভাসে দর্শনার্থীরা লিখে দিচ্ছেন ছাত্রীদের ব্যতিক্রমী এ আয়োজন নিয়ে সরস কথামালা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম জয়নাল আবেদীন জানান, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিক উপলক্ষ্যে বিদ্যালয়ে প্রতিবছরের মত কর্মসূচি আয়োজনে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিলো। কিন্তু এরই মধ্যে বিদ্যালয়ের ছাত্রীরা চিত্র স্ব উদ্যোগে, টিফিনের টাকায় বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শণী আয়োজন করেছে। শিক্ষকরা যা পারেনি, তা ছাত্রীরা করেছে। তাই ছাত্রীদের উদ্যোগে কেবল বিদ্যালয়ে নয়, সর্বত্র প্রসংশিত হচ্ছে।

চিত্র প্রদর্শর্নীর সমন্বয়কারি রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমথ বড়–য়া জানিয়েছেন, পুরো আগস্ট মাস এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ ও হাকিম রকিমা উচ্চ
বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত
———————————
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

উপলক্ষ্যে সকালে একটি শোক র‌্যালী হাকিম রকিম উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে কাউয়ারখোপ বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ।

কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য শহীদুল্লাহ সিকদার, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলী হায়দার, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হোছন মেম্বার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আহমদ জুয়েল, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, কাউয়ারখোপ বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল আজিম, প্রমূখ।

সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল আলম, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রনব বড়–য়া, ছৈয়দ আলম, সরওয়ার কামাল, মোহাম্মদ আবদুল্লাহ, লুৎফুন্নাহার, রহিমা বেগম, আনজুমান আরা এনি, ফেরদৌসি বেগম, নাছির উদ্দিন, দেবাশীষ চক্রবর্তী, ওবাইদুল্লাহ, জসিম উদ্দিন, রাশেদুল হকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, রিয়াজ। এতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ।

এরআগে সকালে কাউরখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে জাতীয় ও কালো পতাকা এবং কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। র‌্যালী শেষে ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ এবং প্রধান শিক্ষক কিশোর বড়–য়ার নেতৃত্বে শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করা হয়।

এছাড়া শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, কালোব্যাজ ধারন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তুরের জনতা শরীক হন।

রামুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত
——————————-
রামু উপজেলার ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে রামু অফিসেরচর এমদাদিয়া কাছেমুল উলুম মাদরাসা ও এতিমখানায় এতিমদের এবং রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদেও খাবার বিতরণ করা হয়।

এছাড়া খতমে কোরআন ও দোয়া মাহফিল, কালোব্যাজ ধারন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, রশিদ নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নজিব উদ্দিন নজিব, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ জাহান সিরাজ, রশিদ নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, রামু সরকারী কলেজ ছাত্রলীগ নেতা শাহারিয়ার ইরফান, ওয়াহিদ,সাইদী, জাহেদ কামাল, সরকারী খিজারী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহমেদ, ছাত্রলীগ নেতা,মুবিন,মিনহজ, আরমান, ইমরান খান সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

347 ভিউ

Posted ১২:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com