বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

🗓 Tuesday, 9 December 2025

👁️ ১২৯ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 9 December 2025

👁️ ১২৯ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ,রামু :: আমাদের প্রত্যেককে, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। দুর্নীতিতে অংশ গ্রহণ থেকে বিরত থাকতে হবে। যদি কোন দিন আমি বা আমরা দুর্নীতি করি।

তাহলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মুখ থাকবে না। নগর পুড়িলে, নিজের আশ্রয়েও থাকতে পারবো না।

দুর্নীতির দায়ে সরকারি কর্মকর্তাদেরও আত্ম সমালোচনা করতে হবে। নিজেদেরকে শুধরাতে হবে। আমাকেও আমার অপরাধের দায়ী হতে হবে।

রামুতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী এ কথা বলেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন দিবসের সূচনা করেন।

পরে বেলুন-ফেস্টুন উড্ডয়ন করে রামুতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি মো. ফজলে রাব্বানী চৌধুরী।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক খালেদ শহীদ উপস্থিত ছিলেন।

এরপরে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা মোহছেন শরীফ।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, রামু বাইপাস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও রামু উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাফেজ মাওলানা আবদুল হক, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ রামু উপজেলার সহ-সভাপতি তরুণ বড়ুয়া,

মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আজগর হোসাইন, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমীন রকি, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পৌরোহিত সুবীর চৌধুরী বাদল, রামু উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রবীন ক্রীড়াবিদ সুবীর বড়ুয়া বুলু, সদস্য রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, বেসরকারি সংস্থার কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী কলিম, শাহ আলম, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকুমার বড়ুয়া বুলু, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, শিক্ষার্থী মোর্শেদ আলম ও সুপ্ত চক্রবর্তী প্রমুখ।
আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবসের এসব কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, সাংবাদিক, শিক্ষার্থী, রোভার-স্কাউট ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর