শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রামুতে প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফলাফল প্রকাশ

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
92 ভিউ
রামুতে প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফলাফল প্রকাশ

সোয়েব সাঈদ,রামু :: রামুতে শিক্ষার আলো ছড়াতে রামুতে নবম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা। শনিবার সকালে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার, ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। উপজেলার সবচেয়ে গ্রহণযোগ্য ও নিয়মিত এ পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা।

২০১৪ সাল থেকে প্রজন্ম ’৯৫ শিক্ষা ট্রাস্ট-এর আয়োজনে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই বৃত্তি পরীক্ষা। আয়োজকদের দাবি উপজেলার শিক্ষার প্রসার এবং মেধাবী প্রজন্ম গঠনে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমেই পরিচালিত হচ্ছে পুরো কার্যক্রম।

এবারের বৃত্তি পরীক্ষায় রামু উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করা হয়। ঘোষিত ফলাফলে পাঁচজন ট্যালেন্টপুলে এবং ১১ ইউনিয়ন থেকে ১১ জন ইউনিয়নভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

সকালে পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম। পরে তিনি পরীক্ষার বিভিন্ন হল ঘুরে দেখেন।

পরীক্ষা শেষে প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য প্রদান করেন-অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক শিক্ষক প্রকৌশলী মীর কাশেম, বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ইজত উল্লাহ, প্রজন্ম’৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক নজিবুল আলম, সদস্য সচিব ছালামত উল্লাহ। অতিথিবৃন্দের উদ্দীপনামূলক বক্তব্য শুনে উচ্ছ্বসিত হন পরীক্ষার্থীরা।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম জানান- “এ পরীক্ষাটি ভিন্ন মনে হয়েছে। এখানে কেন্দ্র ব্যবস্থাপনা ছিলো খুবই সুশৃঙ্খল। শিক্ষার্থীদেরও মনোযোগি দেখা গেছে। মনে হয়েছে সবাই বৃত্তি পেতে চায়। প্রজন্ম’৯৫ এর একদল উদ্যোমী শিক্ষা সচেতন ব্যক্তি ধারাবাহিকভাবে এ পরীক্ষার আয়োজন করে যাচ্ছে। তারা চাইলে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারতো। কিন্তু তারা এলাকায় শিক্ষিত, মেধাবি প্রজন্ম গড়ে তোলার মহতি উদ্যোগ নিয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহনকারি শিক্ষার্থীরাও একসময় প্রজন্ম’৯৫ এর এ আদর্শকে ধারন করবে।”

অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, প্রজন্ম’ ৯৫বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সবাই বৃত্তি না পেলেও এ পরীক্ষার জন্য সবাই নিবিড় চর্চার মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছে। এ কারনে বৃত্তি সবাই না পেলেও এ পরীক্ষার মাধ্যমে রামুর শিক্ষার্থীরা নিজেদের মেধাবি ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠার প্রেরনা পাচ্ছে।

শনিবার বৃত্তি পরীক্ষা শেষে একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় রামু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষনা করেন- প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক নজিবুল আলম।

সাধারণ সম্পাদক ছালামত উল্লাহর সঞ্চালনায় ফলাফল ঘোষনার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

ফলাফল: মেধা তালিকায় ১ম বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নাওশিন আনজুম তানহা (রোল ১২৪০), ২য় বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নাদিরা তাবাচ্ছুম নওশিন (রোল ১২৩৯), ৩য় শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের জয়িতা বড়ুয়া (রোল ১২৯৯), ৪র্থ বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের মিনহাজুল হক মাহিন (রোল ১২৩৬), ৫ম বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ ফয়েজ ইয়ানুর (রোল ১২৩০)।

রামু উপজেলার ১১ ইউনিয়ন থেকে ১১ জন ইউনিয়নভিত্তিক সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। এরা হলেন- ১ম বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের মুশফিকুর রহমান (রোল ১২৪৫), ২য় রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের দিয়াফা রাহমা দোহা (রোল ১৩৩৮), ৩য় শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের তানজিম তাবাচ্ছুম (রোল ১৩০১), ৪র্থ কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের খাদিজা ইয়াছমিন সিফা (রোল ১২৬২), ৫ম জোয়ারিয়ানালা হাজ¦ী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের জাফরিন আরবি (রোল ১৩৯৪), ৬ষ্ঠ ঈদগড় আমিন মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে কানিজ সুলতানা শোভা (রোল ১২৫৭), ৭ম পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের আব্দুর রহমান (রোল ১৩৬৫), ৮ম আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের আরফিয়া আলম ঝিনুক (রোল ১২৯৫), নবম গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের রুশদা তাসওয়াল (রোল ১৩৮২), ১০ম আল ফুয়াদ একাডেমীর ইফফা সুলতানা জয়া (রোল ১২৫১), ১১তম কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের নুর বাহার বেগম সুইটি (রোল ১৩৬৩)।

প্রজন্ম’৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ জানিয়েছেন- শিক্ষার আলোয় নতুন প্রজন্মকে এগিয়ে নিতে প্রজন্ম ’৯৫-এর এই উদ্যোগ ইতোমধ্যে রামু উপজেলায় ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। আগামী দিনেও এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়াও তিনি বৃত্তি পরীক্ষা ও ফলাফল ঘোষনা সফলভাবে সম্পন্ন হওয়ায় সম্মানিত অতিথি, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত হল পরিদর্শক, রামু বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রজন্ম’৯৫ এর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

92 ভিউ

Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com