রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রামুতে ১৮ মাসের সন্তান রেখে গৃহবধু উধাও

শুক্রবার, ৩০ জুন ২০১৭
841 ভিউ
রামুতে ১৮ মাসের সন্তান রেখে গৃহবধু উধাও

সোয়েব সাঈদ,রামু(৩০ জুন) :: পরকীয়া প্রেমের জেরে ১৮ মাস বয়সী সন্তান রেখে পালিয়ে গেছে গৃহবধু। ঘটনাটি ঘটেছে রামুর পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি আদর্শ গ্রাম এলাকায়। পালিয়ে যাওয়া গৃহবধু মুসলিমা আকতার (২০) ওই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

পালিয়ে যাওয়া গৃহবধুর স্বামী খোরশেদ আলম জানিয়েছেন, ২০১৪ সালে তিনি চকরিয়া উপজেলার খুটাখালী হাজ্বীপাড়া এলাকার ছৈয়দ আকবরের মেয়ে মুসলিমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পরও ইতিপূর্বে আরো একবার মুসলিমা আকতার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরবর্তীতে সন্তান থাকায় শালিসের মাধ্যমে তারা ফের সংসার শুরু করেন। কিন্তু বিভিন্নভাবে পরকীয়া প্রেমিকের সাথে যোগাযোগ অব্যাহত রাখে।

এরই জেরে গত ২৫ জুন দিবাগত রাত একটার দিয়ে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়লে ১৮ মাসের সন্তান মো. নুর হজ্ব বাবুকে বিছানায় রেখে পালিয়ে যান স্ত্রী তসলিমা আকতার। এসময় সে শ্বাশুড়ির আলমিরা থেকে প্রায় ৩০ হাজার টাকা, ২ভরি স্বর্ণের অলংকার, ২টি মোবাইল ফোন সেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।

পরদিন ২৬ জুন খোরশেদ আলম নাইক্ষ্যংছড়ি থানাকে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোরশেদ আলম আরো জানান, এ ঘটনার পর অজ্ঞাত মোবাইল ফোন থেকে কল করে মুসলিমা আকতার ও তার সহযোগিরা বিভিন্নভাবে হুমকী-ধমকি দিতে শুরু করেছে। এমনকি এ নিয়ে থানায় অভিযোগ করলে পরিবারের সদস্যদের মিথ্যা নারী নির্যাতন মামলায় জড়িয়ে হয়রানি, সন্ত্রাসীদের দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকী দিচ্ছে।

এ ঘটনার পর থেকে খোরশেদ আলম ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

841 ভিউ

Posted ১০:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জুন ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com