শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রামুর গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান গোলাম মওলা চৌ: মানবপাচারের মামলায় কারাগারে

রবিবার, ২২ জুলাই ২০১৮
427 ভিউ
রামুর গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান গোলাম মওলা চৌ: মানবপাচারের মামলায় কারাগারে
হাবিবুর রহমান সোহেল,(২২ জুলাই) :: ককসবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরীকে মানবপাচারের একটি মামলায় (৬২/১৫) কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (২২ জুলাই) ওই মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ এ.এইচ.এম মাহমুদুর রহমান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আদালতে রাষ্ট্রপক্ষে থাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাম মওলা চৌধুরী রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সর্বশেষ তিনি ২০১৬ সনে অনুষ্ঠিত গর্জনিয়া ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে যান। তাঁর বাবা গর্জনিয়ার বড়বিল গ্রামের বাসিন্দা প্রয়াত রশিদ আহমদও বৃহত্তর গর্জনিয়ার চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গোলাম মওলা চৌধুরী তাঁর মালিকানাধীন- ক·বাজার শহরের হোটেল ওভাল থেকেই মানবপাচারের মতো জঘন্য কর্মকান্ড পরিচালনা করতেন। ২০১৫ সনের একটি ঘটনায় তিনি’সহ আরও দুজন ফেঁসে যান। এ নিয়ে ওই সময় ক·বাজার সদর মডেল থানায় র‌্যাব বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেন।
পরে মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে অভিযুক্তদের নাম না আসায় অধিকতর তদন্ত করে অভিযোগপত্র দাখিল করার জন্য বিজ্ঞ বিচারক, সদর মডেল থানার একজন উপপরিদর্শক (এসআই) পদ মর্যদার কর্মকর্তাকে নির্দেশ দেন।
অবশেষে ঘটনার সত্যতা পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ একরাম- গোলাম মওলা চৌধুরী ও গর্জনিয়ার থিমছড়ির নুরুল আলমসহ তিনজনকে মানবপাচার মামলায় আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
427 ভিউ

Posted ১১:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২২ জুলাই ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com