
প্রেস বিজ্ঞপ্তি(১৫ জানুয়ারি) :: কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহি মহাজন পরিবারের সন্তান নিবারন বড়–য়া মহাজন পরলোক গমন করেছেন। তিনি ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী চাতপ্রু বড়–য়া মহাজনের বড় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের একটি হাসপাতালে নিবারন বড়–য়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ভাই, দুই বোন, ৫ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ২টায় হাইটুপীস্থ মহাজন বাড়িতে অনিত্য সভা শেষে স্থানীয় শশ্বানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হবে।
নিবারণ বড়ুয়া মহাজন রামু কেন্দ্রীয় সীমা বিহার, রামু মৈত্রী বিহারের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, রামকোট জগজ্জ্যোতি শিশু সদনের প্রতিষ্ঠাতা সদস্য ও রামু আর্যবংশ বৌদ্ধ বিহারের প্রধান উপদেষ্টার দায়িত্ব অত্যন্ত সুনামের সহিত পালন করছিলেন।
নিবারণ বড়ুয়ার বড় ছেলে স্বদেশ বড়ুয়া একজন মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতি ফুটবলার। মেজ ছেলে কিশোর বড়ুয়া রামু কাউয়ারখোপ হাকিম-রহিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি রামু উপজেলার সাধারণ সম্পাদক, সেজ ছেলে তরুণ বড়ুয়া রামু কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য-কল্যাণ পরিষদ ও কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, চতুর্থ ছেলে সজল বড়ুয়া রামু বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক কৃতি ফুটবলার, ছোট ছেলে বিজন বড়ুয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র নির্বাচিত সদস্য, বাফুফে স্কুল ফুটবলের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং একমাত্র মেয়ে উমা বড়ুয়া সাতকানিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়ার সহধর্মিনী।
এদিকে নিবারন বড়–য়া মহাজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াতের সদগতি কামনা করেছেন কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ।

Posted ১২:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta