
এম আবুহেনা সাগর,ঈদগাঁও(১৫ সেপ্টেম্বর) :: রামুর রশিদনগরে হানিফ আর ট্রাকের মুখোমুখি সংর্ঘষের একঘন্টার ব্যবধানে একই স্থানে পৃথক দুর্ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়।
আহত যুবককে উদ্ধার করে রামু হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। তাৎক্ষণিক আহত যুবকটির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
১৫ সেম্পেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে ঘটনাটি ঘটে হামিরপাড়া ফাহিমা ক্লাব সংলগ্ন স্থানে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলের আশিগজের দূরে অপর দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ লেগে যান চলাচল প্রায় ঘন্টা খানেকের মত বন্ধ থাকে। ঘটনা পরবর্তী সময়ে তিনচাকার যানবাহন চলাচল করতে দিচ্ছেনা হাইওয়ে পুলিশ।
আহত যুবকটি মাহিদ্রা থেকে নেমে অন্য গাড়ীতে উঠতে যাওয়ার সময় কক্সবাজার থেকে আসা হাইয়েস মাইক্রোবাস গাড়ীটি থাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি ঘটনাস্থল থেকেই মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান।

Posted ১২:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta