
সোয়েব সাঈদ,রামু(২৫ জানুয়ারি) :: রামুর সংবাদকর্মী ও কন্ঠশিল্পী আবুল কাশেমের বাড়িতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর বাড়ির দরজা ভেঙ্গে নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন সেট নিয়ে গেছে। বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
দৈনিক দৈনন্দিন এর রামু প্রতিনিধি ও বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের তালিকাভূক্ত শিল্পী আবুল কাশেম জানান, চুরি হওয়া ল্যাপটপ ও স্মার্ট ফোনে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি ছিলো। যে কারনে তিনি অনেকটা হতাশ।
তিনি আরো জানান, চোরের দল রান্না ঘরের বেড়া এবং শোবার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লুটপাট চালিয়েছে। চোরের দল তার থাকার ঘরের ড্রয়ারে থাকা ৪৩ হাজার টাকা, ১টি ল্যাপটপ, একটি স্মার্টফোনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে।
তিনি আরো জানান, এ চুরির ঘটনায় এলাকার একটি চিহ্নিত চক্র জড়িত রয়েছে। চোরের ফেলে যাওয়া স্যান্ডেল নিয়ে স্থানীয় একজনকে শনাক্ত করলেও সে চুরির ঘটনা অস্বীকার করে মালামাল ফেরত দিচ্ছে না। এ ব্যাপারে সংবাদকর্মী আবুল কাশেম রামু থানায় লিখিত এজাহার দেবেন বলে জানান।

Posted ১২:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta