সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রামু-উখিয়ার ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ১৫তম ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর

শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
398 ভিউ
রামু-উখিয়ার ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ১৫তম ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর

প্রেস বিজ্ঞপ্তি(২৪ নভেম্বর) :: রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠির সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ১৫তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।

এ আয়োজনের প্রস্তুতি উপলক্ষে শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত সংগঠনের জরুরী সভায় সিদ্ধান্ত নেয়া হয়। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকাস্থ জাফর আলী সিকদার প্রজন্ম’র মরহুম নজরুল ইসলাম সিকদারের গৃহাঙ্গনে এ ইছালে ছওয়াব মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী। মাওলানা মোহাম্মদ আবু তাহের সিকদারের পবিত্র কোরআন তেলওয়াতে অনুষ্ঠিত সভার শুরুতে আলোচ্য বিষয় উপস্থাপন করে, শুভেচ্ছা বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল¬াহ খালেদ।

সভায় আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী বলেন, বংশের পূর্ব পুরুষরা আত্মীয়তার সর্ম্পক প্রতিষ্ঠা ও সুদূর প্রসারী করতে প্রতিষ্ঠিত করেছিলেন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’। এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যানের ত্যাগ ও পরিশ্রমের ফসল আজকের ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’। তিনি দীর্ঘ তিন বছর রামু-উখিয়ার এ বংশের দ্বারে দ্বারে গিয়ে ছিলেন। তিনি স্বজনদের আন্তরিক সম্পর্ক উন্নয়নের কথা উপলব্ধি করেছিলেন। সেই উপলব্ধি থেকেই জন্ম হয় এ সংগঠন।

তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ এ জনগোষ্ঠি প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ। বংশ পরম্পরায় প্রাচীন জনগোষ্ঠির প্রজন্ম সদস্যরা সমাজবদ্ধতা, ভ্রাতৃত্ববোধ ও স্বজনদের আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। আমাদেরও সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পারিবারিক ও আন্তরিক সহবস্থানে বসবাস করতে প্রজন্ম সদস্যদের ভ্রাতৃত্ববোধ-শ্রদ্ধায় স্বজনদের পাশে থাকতে হবে।

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকাস্থ সংগঠনের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী’র গৃহাঙ্গনে ইছালে ছওয়াব মাহফিল-২০১৭ আয়োজন উপলক্ষে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল¬াহ খালেদের সঞ্চালনায় সভার মুল-আলোচনায় বক্তৃতা করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সহ-সভাপতি মাহমুদুল হক সিকদার, যুগ্ম-সম্পাদক ডা. এম এন আবদুল গফুর, হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটি পূর্ব ধেচুয়াপালং’র আহ্বায়ক আজিজুল হক সিকদার, জাফর আলী সিকদার প্রজন্ম কমিটি পূর্ব ধেচুয়াপালং’র আহ্বায়ক মো. আবদুল গণি সিকদার, সদস্য সচিব মো. নাসির উদ্দিন, হোছন আলী সিকদার প্রজন্ম কমিটি ফতেখাঁরকুল’র আহ্বায়ক ফরিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক সিকদার, মোহাম্মদ নুরুল আলম, ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটি ফতেখাঁরকুল’র আহ্বায়ক আবছার মিয়া, সদস্য সচিব মো. সালাহ উদ্দিন, রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটি পশ্চিম ধেচুয়াপালং’র আহ্বায়ক এড. ইসহাক শাহরীয়ার নিক্সন, মাগনআলী সিকদার প্রজন্ম কমিটি পূর্ব ধেচুয়াপালং’র আহ্বায়ক মো. সালাহউদ্দিন বাবুল, সদস্য সচিব আবদুল খালেক, শমশের আলী সিকদার প্রজন্ম কমিটি হলুদিয়া’র সদস্য সচিব মো. আনোয়ার উল ইসলাম সিকদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আন্তরিকতা ও শ্রদ্ধার সম্মিলনে প্রতিবছর ধর্মীয় মূল্যবোধে বার্ষিক ইছালে ছওয়াব আয়োজনের লক্ষে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। সাংগঠনিক প্রক্রিয়াকে সচল রাখতে তরুণ প্রজন্মকে অগ্রভাগে থাকতে হবে। সামাজিকতা ও আত্মীয়তার সর্ম্পক উন্নয়নে এ সংগঠনের কার্যক্রমকে প্রজন্ম থেকে প্রজন্ম প্রসার ঘটাতে হবে।

মুক্ত আলোচনায় বক্তৃতা করেন, রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটি পশ্চিম ধেচুয়াপালং’র সদস্য রেজাউল করিম চৌধুরী, মাওলানা মোহাম্মদ আবু তাহের সিকদার, ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটি ফতেখাঁরকুল’র সদস্য মো. আল আমিন সিকদার, মাগনআলী সিকদার প্রজন্ম কমিটি পূর্ব ধেচুয়াপালং’র সদস্য হাজি রকিম উল্লাহ সিকদার, মৌ. জহিরুল ইসলাম সিকদার, মো. ওমর ফারুক বাবুল, আবদুল হামিদ, মোহাম্মদ ফারুক, হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটি ফতেখাঁরকুল’র সদস্য মোহাম্মদুল হক, মো. ফরহাদ নাছির, মো. নুরুল আবরার ও পূর্ব ধেচুয়াপালং’র সালাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।

ধর্মীয় ভাবগাম্ভির্যে ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছরের ন্যায় এ বছরও রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ১৫তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল-২০১৭ অনুষ্ঠিত হবে। সভায় আগামী ২৫ ডিসেম্বর সোমবার এ ইছালে ছওয়াব মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

ইছালে ছওয়াব মাহফিলের সফল আয়োজনের লক্ষে প্রত্যেক প্রজন্ম কমিটির পৃথক পারিবারিক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজন্ম কমিটি’র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত টাকা সংগ্রহ করা জমা আগামী ২০ ডিসেম্বর বুধবারের মধ্যে জমা দিবেন।

398 ভিউ

Posted ১১:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com