
হাবিবুর রহমান সোহেল,নাইক্ষ্যংছড়ি(১৭ জানুয়ারী) :: রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক যুবকের গলা কাটা অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া গেছে।
জুহুরা খাতুন নামের ওই এলেকার এক মহিলা জানান, ওই গলা কাটা ব্যক্তির নাম ছৈয়দ আহাম্মদ। তিনি রামুর তেচ্ছিপুল পারিকুল এলেকার মৃত মোহাম্মদের ছেলে বলে জানা যায়। তার এক স্ত্রী ছারা খাতুন ও ছেলে মোঃ ইউনুছেরও সন্ধান পাওয়া গেছে।
নির্ভর যোগ্য একটি সুত্র দাবী করেন, ওই মাথা বিহীন লাশের সাশুড় বাড়ি ওই শহর আলীর চর এলেকায়।এবং তার স্ত্রী ও সাশুর বাড়ির পরকিয়া ঘঠিত কারনে ওই ছৈয়দ আহাম্মদকে হত্যা করা হয়েছে বলে ধারনা করেন এলেকার সচেতন মহল।
বুধবার বিকেলে সরজমিন পরিদর্শনে গেলে এই সব তথ্য বের হয়ে আসে। হত্যা কান্ডের পাশাপাশি এলেকার বাসিন্দা, জুহুরা খাতুন জানান, ওই মাথা খন্ডিত যুবক ছৈয়দ আহাম্মদের শ্যালক(বউয়ের ভাই) মোঃ হাসেম ও তার স্ত্রী ইসমতারা কে ব্যাপক জিঙ্গাসাবাদ করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।
এর আগে, গত ৯ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির সীমান্তর্তী কচ্ছপিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শহর আলীর চর নামক স্থানের মমতাজের ঘোনার তিলিশমা পাহাড়ের চুড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়।
চৌকিদার মোহাম্মদের মাধ্যমে খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ী পুলিশ দুুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মস্তকহীন গলিত লাশটি স্তানীয়দের সহয়তায় উদ্ধার করে থানায় নিয়ে যান।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কাজী আরিফ উদ্দিন জানান, এই বিষয়ে তিনি বিস্তারিত জানার পর তদন্ত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্তা নিবেন।

Posted ১:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta