
সোয়েব সাঈদ,রামু(২৭ জুলাই) :: রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কোডেক তরুণ প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের নিয়ে বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মোহা. শাজাহান আলি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সততা স্টোর ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন অতিথিরা। এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ।
প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার মোহা. শাজাহান আলি বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলতে, অভিভাবক-শিক্ষক উভয়ের ভূমিকা থাকতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের একসাথে সচেতন ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শিক্ষক আবুল কালাম ও জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী, শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, ছৈয়দুল আলম, নাজনীন আকতার মেরি, অভিভাবক মৌলবী রফিকুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথির আসনে উপবিষ্ট ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য সুরজিত বড়–য়া ক্যালসন, নীলিমা বড়–য়া, সাংবাদিক নীতিশ বড়–য়া সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
কোডেক ‘তরুণ আলো প্রকল্প’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশান’ এর সহযোগীতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, সহযোগী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ১২:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta