শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রামু সহিংসতার স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন

শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
362 ভিউ
রামু সহিংসতার স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন

সংবাদ বিজ্ঞপ্তি(২৯ সেপ্টেম্বর) :: রামু সহিংসতার ৬ বছর পার হলেও এতো বড় একটি ঘটনার বিচারকার্য এখনও শেষ হয়নি। ঘটনার পর সরকার দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহার নির্মাণ করে দিলেও মামলায় প্রকৃত আসামীদের বাদ দেয়া, নিরীহ মানুষকে হয়রানীসহ সাক্ষীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিচারকাজ বিলম্বিত হচ্ছে।

হাজার বছরের ঐতিহ্য-সংস্কৃতি যারা ধ্বংস করেছে তারা পশ্চিমা ধ্যান-ধারণার। তারা এদেশকে একটি পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করতে তৎপর।

ভিন্ন ধর্মালম্বীদের বাড়িঘরে হামলা, প্রতিমা ভাংচুর, উপসনালয়ে অগ্নিসংযোগ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তৎপর একটি স্বার্থান্বেষী মহল। অবিলম্বে সকল ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করতে হবে।

যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।

সন্ধ্যা ৭টায় রামু সহিংসতার ৬ বছর স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে প্রদীপ প্রজ্বলন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন।

সাংস্কৃতিক সংগঠক মনির মোবারকের সভাপতিত্বে ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পণ বড়ুয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন, সাবেক ছাত্রনেতা দীপক বড়ুয়া, কক্সবাজার সৃজন সঙ্গীত ভূবনের সভাপতি প্রিয়া দত্ত, উদীচী কক্সবাজার সরকারী কলেজ শাখার সভাপতি রুবেল ধর প্রমূখ।

এই কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

362 ভিউ

Posted ১১:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com