শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ন্যাটো সদস্য তুরস্ক, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮
401 ভিউ
রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ন্যাটো সদস্য তুরস্ক, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

কক্সবাংলা ডটকম(২৯ আগস্ট) :: তুরস্ক সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। তিনি বলেন, আঙ্কারার এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্র হতাশাজনক বলে মনে করে।

পেন্টাগনে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে ম্যাটিস আঙ্কারাকে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে সতর্ক করে বলেন, ওয়াশিংটন তুরস্কের এ পদক্ষেপকে ভালো চোখে দেখছে না।

তিনি বলেন, তুরস্ক একটি স্বাধীন দেশ এবং স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারে। তবে তুরস্ক যেহেতু ন্যাটো সদস্য, সে কারণে তারা রুশ ক্ষেপণাস্ত্র আনতে পারে না। আমরা এ ব্যবস্থাকে ন্যাটোর সঙ্গে সমন্বয় করতে পারব না।

ম্যাটিস সাংবাদিকদের বলেন, তুরস্ক সরকারের এ পদক্ষেপ আমাদেরকে উদ্বিগ্ন করেছে। আমরা এমন পদক্ষেপের পক্ষে নই।

গত কয়েক মাস ধরে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েন চলছে। মার্কিন চাপের মুখে তুর্কি সরকার বলেছে, তারা যে কোনো মূল্যে রাশিয়া থেকে এস-৪০০ কিনবে এবং প্রয়োজন হলে তা ব্যবহারও করবে।

401 ভিউ

Posted ১২:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com