
কক্সবাংলা ডটকম(১ ডিসেম্বর) :: মস্কো স্টেট ক্রেমলিনে প্যালেস কনসার্ট হলে হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর ড্র। আগামী বছরের জুনে ফুটবল মহাযজ্ঞে আটটি গ্রুপে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে লড়বে দলগুলো।
কে কার মুখোমুখি হবে সেটা জানা হয়ে গেলো আনুষ্ঠানিকভাবে। যেখানে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে গ্রুপ অব ডেথ বলে পরিচিত ‘ডি’ গ্রুপে।আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী ইউরোপের দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও আফ্রিকার দেশ নাইজেরিয়া। গত বছর ইউরোতে এই আইসল্যান্ডই প্রথমবার খেলে সবাইকে চমকে দিয়েছিল।শেষ ষোলোতে হারিয়েছিল ইংল্যান্ডকে। সেই ধারায় এবার তারা প্রথমবার জায়গা পেলো বিশ্বকাপে।
অপরদিকে কঠিন গ্রুপের একটিতে ‘এফ’ গ্রুপে জার্মানির সঙ্গী মেক্সিকো, সুইডেন, সাউথ কোরিয়া। জার্মানি বর্তমান চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপের ইতিহাসেই বরাবরই শক্তিশালী দল। মেক্সিকো গত ছয়টি আসরেই শেষ ষোলোয় ওঠা দল। সুইডেনও কম যায় না। এবারের বাছাইপর্বে ইতালির মতো দলকে ছিটকে ফেলে রাশিয়ার টিকিট কেটেছে জ্লাতান ইব্রাহিমোভিচ-হেনরিক লারসন-গুনার নরডালদের দেশ। এ তিন দলের শক্তি বিবেচনায় দক্ষিণ কোরিয়া হয়তো কিছুটা পিছিয়ে। কিন্তু ভুলে গেলে চলবে না, এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়াই সেরা দল। সেই ’৮৬ আসর থেকে টানা বিশ্বকাপ খেলছে দলটি।
কঠিন গ্রুপের অপরটিতে ‘সি’ গ্রুপে ফ্রান্স’র সঙ্গী অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।সি’ গ্রুপে ফ্রান্সের কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। তবে পেরুর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাশিয়া বিশ্বকাপে এ তিনটি শক্ত গ্রুপ থেকে যে কেউ কোয়ালিফাই করতে পারে আবার বাদও পড়তে পারে।শেষ ষোলোয় ওঠার লড়াই জমবে তিন দলের মধ্যে।
এদিন স্বাগত ভাষণ জানিয়ে অনুষ্ঠানের সূচনায় ছিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাদের ভাষণের পর ছিল মিউজিক্যাল পারফরম্যান্স। এরপরেই শুরু অনুষ্ঠানের মূল অংশ।
চার পটে থাকা ৩২ দলের গ্রুপ নিশ্চিত করতে অনুষ্ঠানে উপস্থিত আছেন ডিয়েগো ম্যারাডোনা, কাফু, কার্লোস পুয়োল, লরা ব্লাঁ, গর্ডন ব্যাঙ্কস, ফ্যাবিও ক্যানাভারো, নিকিতা সিমোনিয়ান, ডিয়েগো ফোরলানদের মত সাবেকরা। অনুষ্ঠানে উপস্থাপক থাকবেন ১৯৮৬ সালের গোল্ডেন বুট বিজয়ী তারকা গ্যারি লিনেকার।
সাবেক সোভিয়েত কিংবদন্তি ৯১ বছর বয়সী নিকিতা সিমোনিয়ান শুরুতে পট থেকে তোলেন আয়োজক রাশিয়ার নাম। আর উদ্বোধনী ম্যাচে এই রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। ড্রতে সহযোগিতা করতে ছিলেন লঁরা ব্লাঁ, গর্ডন ব্যাংকস, কাফু, ফ্যাবিও ক্যানাভারো, ডিয়েগো ম্যারাডোনা, কার্লোস পুয়োল, দিয়েগো ফোরলান। প্রত্যেকটা গ্রুপে দল সাজানোর ভারটা পালন করেন এই ৮ জন। চারটি পাত্র থেকে দল নিয়ে সাজানো হয়েছে এই গ্রুপ।
এছাড়া ড্র মঞ্চে বিশ্বকাপের কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে হাজির হন জার্মানিকে বিশ্বকাপ জেতানো তারকা মিরোস্লাভ ক্লোসা। এরপরেই শুরু হয় ড্রয়ের আনুষ্ঠানিকতা।নিয়ম অনুযায়ী ইউরোপ ছাড়া অন্য কোন মহাদেশ থেকে একটির বেশি দল এক গ্রুপে রাখা হয়নি। আর ইউরোপ থেকে সর্বোচ্চ দুটি দল ছয়টি গ্রুপে রাখা হয়।
দেখে নিন কে কার গ্রুপে:
‘এ’ গ্রুপ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।
‘বি’ গ্রুপ : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান।
‘সি’ গ্রুপ : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।
‘ডি’ গ্রুপ : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।
‘ই’ গ্রুপ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।
‘এফ’ গ্রুপ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, সাউথ কোরিয়া।
‘জি’ গ্রুপ : বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড।
‘এইচ’ গ্রুপ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।
রাশিয়া বিশ্বকাপ গ্রুপ পর্ব ড্রয়ের আনুষ্ঠানিকতা শেষ। এখন মাঠের লড়াই দেখার অপেক্ষা। আগামী বছরের ১৪ জুন রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৮ বিশ্বকাপের। আসুন দেখে নেই ফুটবলের সেরা আসরটিতে ম্যাচগুলোর সময়-সূচি—
| গ্রুপ এ |
| জুন ১৪ | রাত ৯টা | মস্কো |
| রাশিয়া বনাম সৌদি আরব |
| জুন ১৫ | রাত ১২টা | একাতেরিনবার্গ |
| মিসর বনাম উরুগুয়ে |
| জুন ১৯ | সন্ধ্যা ৬টা | সেন্ট পিটার্সবার্গ |
| রাশিয়া বনাম মিসর |
| জুন ২০ | রাত ৯টা | রোস্তভ-অন-দন |
| উরুগুয়ে বনাম সৌদি আরব |
| জুন ২৫ | রাত ৮টা | সামারা |
| উরুগুয়ে বনাম রাশিয়া |
| জুন ২৫ | রাত ৮টা | ভলগোগ্রাদ |
| সৌদি আরব বনাম মিসর |
| গ্রুপ বি |
| জুন ১৫ | সন্ধ্যা ৬টা | সোচি |
| পর্তুগাল বনাম স্পেন |
| জুন ১৫ | রাত ৯টা | সেন্ট পিটার্সবার্গ |
| মরক্কো বনাম ইরান |
| জুন ২০ | রাত ১২টা | মস্কো |
| পর্তুগাল বনাম মরক্কো |
| জুন ২০ | সন্ধ্যা ৬টা | কাজান |
| ইরান বনাম স্পেন |
| জুন ২৫ | সন্ধ্যা ৬টা | সারানস্ক |
| ইরান বনাম পর্তুগাল |
| জুন ২৫ | সন্ধ্যা ৬টা | কালিনিনগ্রাদ |
| স্পেন বনাম মরক্কো |
| গ্রুপ সি |
| জুন ১৬ | বিকেল ৪টা | কাজান |
| ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া |
| জুন ১৬ | ১৭:০০ | সারানস্ক |
| পেরু বনাম ডেনমার্ক |
| জুন ২১ | সন্ধ্যা ৬টা | একাতেরিনবার্গ |
| ফ্রান্স বনাম পেরু |
| জুন ২১ | রাত ৯টা | সামারা |
| ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া |
| জুন ২৬ | রাত ৮টা | মস্কো |
| ডেনমার্ক বনাম ফ্রান্স |
| জুন ২৬ | রাত ৮টা | সোচি |
| অস্ট্রেলিয়া বনাম পেরু |
| গ্রুপ ডি |
| জুন ১৬ | সন্ধ্যা ৭টা | মস্কো |
| আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড |
| জুন ১৬ | রাত ১টা | কালিনিনগ্রাদ |
| ক্রোয়েশিয়া বনাম নাইজেরিয়া |
| জুন ২১ | সন্ধ্যা ৬টা | নিঝনি নভগোরোদ |
| আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া |
| জুন ২২ | রাত ৯টা | ভলগোগ্রাদ |
| নাইজেরিয়া বনাম আইসল্যান্ড |
| জুন ২৬ | সন্ধ্যা ৬টা | সেন্ট পিটার্সবার্গ |
| নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা |
| জুন ২৬ | রাত ১২টা | রোস্তভ-অন-দন |
| আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়া |
| গ্রুপ ই |
| জুন ১৭ | সন্ধ্যা ৬টা | রোস্তভ-অন-দন |
| ব্রাজিল বনাম সুইজারল্যান্ড |
| জুন ১৭ | রাত ১২টা | সামারা |
| কোস্টারিকা বনাম সার্বিয়া |
| জুন ২২ | সন্ধ্যা ৬টা | সেন্ট পিটার্সবার্গ |
| ব্রাজিল বনাম কোস্টারিকা |
| জুন ২২ | রাত ১২টা | কালিনিনগ্রাদ |
| সার্বিয়া বনাম সুইজারল্যান্ড |
| জুন ২৭ | সন্ধ্যা ৬টা | মস্কো |
| সার্বিয়া বনাম ব্রাজিল |
| জুন ২৭ | সন্ধ্যা ৬টা | নিঝনি নভগোরোদ |
| সুইজারল্যান্ড বনাম কোস্টারিকা |
| গ্রুপ এফ |
| জুন ১৭ | রাত ৯টা | মস্কো |
| জার্মানি বনাম মেক্সিকো |
| জুন ১৮ | সন্ধ্যা ৬টা | নিঝনি নভগোরোদ |
| সুইডেন বনাম দক্ষিণ কোরিয়া |
| জুন ২৩ | রাত ৯টা | সোচি |
| জার্মানি বনাম সুইডেন |
| জুন ২৩ | সন্ধ্যা ৬টা | রোস্তভ-অন-দন |
| দক্ষিণ কোরিয়া বনাম মেক্সিকো |
| জুন ২৭ | রাত ৮টা | কাজান |
| দক্ষিণ কোরিয়া বনাম জার্মানি |
| জুন ২৭ | রাত ৮টা | একাতেরিনবার্গ |
| মেক্সিকো বনাম সুইডেন |
| গ্রুপ জি |
| জুন ১৮ | রাত ৯টা | সোচি |
| বেলজিয়াম বনাম পানামা |
| জুন ১৮ | রাত ১২টা | ভলগোগ্রাদ |
| তিউনিশিয়া বনাম ইংল্যান্ড |
| জুন ২৩ | সন্ধ্যা ৬টা | মস্কো |
| বেলজিয়াম বনাম তিউনিশিয়া |
| জুন ২৪ | সন্ধ্যা ৬টা | নিঝনি নভগোরোদ |
| ইংল্যান্ড বনাম পানামা |
| জুন ২৮ | রাত ১২টা | কালিনিনগ্রাদ |
| ইংল্যান্ড বনাম বেলজিয়াম |
| জুন ২৮ | রাত ১২টা | সারানস্ক |
| পানামা বনাম তিউনিশিয়া |
| গ্রুপ এইচ |
| জুন ১৯ | সন্ধ্যা ৬টা | মস্কো |
| পোল্যান্ড বনাম সেনেগাল |
| জুন ১৯ | রাত ৯টা | সারানস্ক |
| কলম্বিয়া বনাম জাপান |
| জুন ২৪ | রাত ১২টা | কাজান |
| পোল্যান্ড বনাম কলম্বিয়া |
| জুন ২৪ | রাত ৯টা | একাতেরিনবার্গ |
| জাপান বনাম সেনেগাল |
| জুন ২৮ | রাত ৮টা | ভলগোগ্রাদ |
| জাপান বনাম পোল্যান্ড |
| জুন ২৮ | রাত ৮টা | সামারা |
| সেনেগাল বনাম কলম্বিয়া |
* সূচি বাংলাদেশ সময় অনুযায়ী
* রাত ১২টা ও পরবর্তী সময়ের ক্ষেত্রে তারিখে ১ যোগ করে নিতে হবে। বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী তারিখ অপরিবর্তিত রেখে দিবাগত রাত ধরা হয়েছে। যেমন ১৯ জুন রাত ১২টার ম্যাচ আসলে ১৯ জুন দিন পেরিয়ে রাত ১২টার ম্যাচ। আন্তর্জাতিক রীতিতে তারিখ তখন ২০ জুন।
* বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ৩০ জুন। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৬ ও ৭ জুলাই। ১০ ও ১১ জুলাই দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ১৫ জুলাই ফাইনাল।

Posted ১১:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta