
কক্সবাংলা ডটকম(৪ অক্টোবর) :: ধর্ষণের অভিযোগে পর্তুগাল জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে৷ লাস ভেগাসের কোর্টে ধর্ষণের অভিযোগে সমন পাঠানো হয়েছে জুভেন্তাস স্ট্রাইকারকে৷
ধর্ষণের অভিযোগ উঠতেই আগামী পোল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচে জাতীয় দল থেকেই বাদ দেওয়া হয়েছে রোনাল্ডোকে৷
রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে ক্যাথরিন মেয়রগা নামে এক মহিলাকে রেপ করেন সিআর সেভেন৷ যদিও রোনাল্ডো তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর কথায়, ‘আমি তদন্তে সব সময়ই সাহায্য করতে চাই৷’
৫ বারের ব্যালন ডি’ওর জয়ী রোনাল্ডো গত জুলাইয়ে জুভেন্তাসে সাইন করেন৷ এই প্রজন্মের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম সিআর সেভেন৷ আগামী ১১ অক্টোবর উয়েফা নেশনস লিগ-এর ম্যাচে পোল্যান্ড যাবে পর্তুগাল জাতীয় দল৷ এরপর ১৪ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পর্তুগাল৷

Posted ১২:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta