বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রোনাল্ডোর পর এবার ইতালিতে আসছে মেসি !

মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
441 ভিউ
রোনাল্ডোর পর এবার ইতালিতে আসছে মেসি !

কক্সবাংলা ডটকম(২৪ জুলাই) ::স্পেন ছেড়ে তুরিনই এখন ‘সেকেন্ড হোম’ রোনাল্ডোর৷ একই পথে পা বাডা়তে চলেছেন কি মেসি? ফুটবল মহলে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ জানা গিয়েছে বার্সোলোনার তারকাকে ইতালিতে আনতে চায় রোনাল্ডোর বর্তমান ক্লাব জুভেন্তাসের প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান৷

ইতিমধ্যেই ইন্টারের ক্লাব মালিক জানিয়েছেন, বড় মাপের সুপারস্টারকে সই করাতে চলেছে তারা৷ এরপই গুঞ্জন জুভন্তাসের রোনাল্ডো আসায় পাল্টা দিতে মেসিকে নিজেদের ডেরায় নিয়ে আসছে ইন্টার মিলান৷ জল্পনা সত্যি হলে এই মরসুমে অন্যতম সেরা চমক হতে পারে এই ট্রান্সফার৷ সেই সঙ্গে ক্লাব ফুটবলে  মেসি-রোনাল্ডা দ্বৈরথ দেখতে না পওয়ার আপসোস যারা করছিলেন, তাঁদের মুখে হাসি ফোটাতে পারে এই খবর৷

চলতি মাসে রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছেদ করে জুভেন্তাসে রেকর্ড অর্থের বিনিময়ে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো৷ তাঁকে নিতে মাদ্রিদকে ৮৮ মিলিয়ন পাউন্ড অর্থ ট্রান্সফার ফি দিয়েছে জুভেন্তাস৷ সেই অর্থের অর্ধেকটাই নাকি ইতিমধ্যে তুলে দিয়েছেন রোনাল্ডো৷ ২৪ ঘন্টায় জুভেন্তাসের জার্সি বিক্রি হয়েছে পাঁচ লাখের বেশি৷ সেখান থেকেই ট্রান্সফার ফি’র অর্ধেক অর্থ উপার্জন করে নিয়েছে তুরিনের এই ক্লাব৷

রোনাল্ডো আসার পর তুরিনের জুভেন্তাসের বৃহস্পতি যেন তুঙ্গে৷ একা রোনাল্ডোই ক্লাবের ভাঁড়ারের চিত্রটা পুরোটাই পাল্টে দিতে পারেন৷ প্রতিদ্বন্দ্বী ক্লাবের এই ঈর্ষণীয় ট্রান্সফার দেখেই এবার মাঠে নেমে পড়েছে ইন্টার মিলান৷ জানা গিয়েছে ইন্টার মিলারে প্রধান স্পনসর পিরেল্লির কর্ণধার জানিয়েছেন দল মেগা তারকাকে সই করিয়ে চমক দিতে চলেছে৷

View image on Twitterরোনাল্ডোর সঙ্গে মাদ্রিদের সম্পর্ক নয় বছর৷ আর মেসি ক্লাব কেরিয়ারে শুরু থেকেই খেলেছেন বার্সেলোনাতে৷ তাই বার্সা অনুরাগীরা মেসির ইন্টারে যোগ দেওয়ার জল্পনায় একটুও চিন্তত নয়! সেই সঙ্গে শেষবার রেকর্ড অর্থের বিনিময় নেইমারকে পিএসজিতে বিক্রি করে দেওয়ার পর দলের সেরা তারকা লিওকে ট্রান্সফারে দিতে রাজি হবে না বার্সা৷ এই দুই যুক্তির জন্য মেসি ভক্তরা মনে করছে মিলান টাকার থলি দেখিয়ে বাজিয়ে দেখলে দেখতে পারে৷ তবে কোনও ভাবেই বার্সা ছাড়বেন না আর্জেন্তাইন রাজপুত্র৷ অঘটনের ইঙ্গিত তাই উড়িয়ে দিচ্ছেন বার্সার সমর্থকরা৷

View image on Twitter

View image on Twitter
441 ভিউ

Posted ৬:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com