সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রোহিঙ্গাদের উপর নানা নির্যাতনের ঘটনা ওআইসি’র কাছে প্রতিবেদন পেশ করবো : ওআইসি প্রতিনিধিদল

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০১৮
315 ভিউ
রোহিঙ্গাদের উপর নানা নির্যাতনের ঘটনা ওআইসি’র কাছে প্রতিবেদন পেশ করবো : ওআইসি প্রতিনিধিদল

কক্সবাংলা রিপোর্ট(৫ জানুয়ারি) :: মিয়ানমার সামরিকজান্তা ও উগ্রপন্থি রাখাইন জনগোষ্ঠি উৎপীড়ন- নিপীড়নে অতিষ্ঠ হয়ে এ দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক জীবন-যাপন স্বচক্ষে দেখলেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। দুইদিন ধরে কক্সবাজারে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।এছাড়া লম্বাশিয়া ও মধুরছড়া এলাকায় আশ্রিত রোহিঙ্গাদের খোঁজ খরব নেন বৃহস্পতিবার।

পরিদর্শন শেষে শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ২ এলাকায় সাংবাদিকদের ব্রিফিং করেন।

এসময় ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’র চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দুই দিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। এতে আমরা যতটুকু জেনেছি, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নানা নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা ওআইসি’র কাছে প্রতিবেদন পেশ করবো।’

এরআগে বৃহস্পতিবার প্রতিনিধি দল লম্বাশিয়া ও মধুরছড়া এলাকায় আশ্রিত রোহিঙ্গাদের খোঁজ খরব নেন। বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করে তাদের জীবন-যাপন প্রত্যক্ষ করেন। এসময় প্রতিনিধি দল বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেন। এসময় রোহিঙ্গারা জানান, তাদের পূর্বের বসতবিটা সহায় সম্পত্তি, নিরাপদ চলাচলসহ নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে।

এসময় ড. রশিদ আল বালুসি বলেন, “রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং মিয়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য ওআইসি চাপ প্রয়োগ করবে। পাশাপাশি বিশ্বের একাধিক ফোরামে ওআইসির মাধ্যমে রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরা হবে।ড. রশিদ আল বালুসি আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেভাবে রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার প্রশংসা করে আইপিএইচআরসি এর প্রতিনিধি ও ওআইসি সবসময় বাংলাদেশের পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি দলে ছিলেন, ওআইসি’র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজার পৌঁছেন ১৩ সদস্যের এই প্রতিনিধি দলটি। ওইদিন দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দল। সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় ওআইসি’র প্রতিনিধিদল রোহিঙ্গাদদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

315 ভিউ

Posted ৬:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com