মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রোহিঙ্গা ইস্যুতে ২৩দফা দাবীতে উখিয়ায় মানববন্ধন রবিবার

শনিবার, ০৪ আগস্ট ২০১৮
348 ভিউ
রোহিঙ্গা ইস্যুতে ২৩দফা দাবীতে উখিয়ায় মানববন্ধন রবিবার
প্রেস বিজ্ঞপ্তি(৪ আগস্ট) :: রোহিঙ্গার ভারে ন্যুয়ে পড়া জনপদ উখিয়া উপজেলার লাখো মানুষের প্রাণের ২৩ দফা উন্নয়নমুলক দাবী নিয়ে আজ উখিয়ায় মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হতে যাচ্ছে।
উখিয়া একরাম মারকেট চত্তরে উপজেলা প্রেসক্লাব উখিয়ার উদ্যোগে আয়োজিত মানব বন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখবেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, বিশিষ্টি সাহিত্য গভেষক কবি আদিল উদ্দিন চৌধুরী, রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পরিকল্পিত উখিয়া চাই পরিষদের আহবায়ক নুর মুহাম্মদ সিকদার, বিশিষ্টি রাজনীতিবিদ আবুল মনসুর চৌধুরী, এডভোকেট রাসেল, এম গফুর উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, মুজিবুল হক আযাদ, ইমাম হোসেন, এটিএ রশিদ, মকবুল হোসাইন মিথুন, কাজী আকতার উদ্দিন টুনু, রাসেল উদ্দিন সুজন প্রমুখ।
এতে সভাপতিত্ব করবেন উপজেলা প্রেসত্লাবের সভাপতি মো: মিজান উর রশীদ মিজান, সঞ্চালনায় থাকছেন সাংবাদিক মোসলেহ উদ্দিন, সার্বিক দায়িত্বে থাকবেন তানভীর শাহারিয়ার ও শাকুর মুহাম্মদ চৌধুরী এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ।
মাননীয় প্রধান মন্ত্রীর বরাবর পেশকৃত দাবীগুলো হচ্ছে- 
১। উখিয়া-টেকনাফ সড়ক স¤প্রসারণ।
২। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ।
৩। প্রত্যাবাসন বিলম্ব হলে দেশ ও উখিয়া বাঁচাতে পরিকল্পনা গ্রহণ।
৪। সেবা সংস্থার চাকরিতে স্থানীয়দের যোগ্যতা শীতলকরণ এবং স্থানীয়দের জন্য ৭০% চাকুরী নিশ্চিত করণ।
৫। স্থানীয় এনজিওদের রোহিঙ্গা সেবা কার্যক্রমে অগ্রাধিকারের ব্যবস্থা গ্রহণ।
৬। পাহাড় কাটা বন্ধ ও খাল সংস্কার।
৭। আপনার ঘোষিত মাদক নির্মুল কর্মসুচির দ্রুত বাস্তবায়ন।
৮। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুপালং ও বালুখালী বিদ্যালয়ের সামনে গতিরোধক স্থাপন।
৯। উখিয়া উপজেলার প্রতিটি ষ্টেশন সমূহে ড্রেনেজ ব্যবস্থা চালুকরণ।
১০। রোহিঙ্গা ক্যাম্পে এইডস রোগীদের সনাক্ত করে উখিয়া তথা দেশকে ঝুকিমুক্ত করণ।
১১। উখিয়া সদরে অবস্থিত থানা ডিস্পেন্সারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নীতকরণ।
১২। উখিয়া উপজেলা সদরে উপজেলা বিশ্রামাগার নির্মাণ।
১৩। কেজি, এবতেদায়ী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে সেবা সংস্থার অর্থায়নে প্যারা শিক্ষক নিয়োগের ব্যবস্থা করণ।
১৪। উখিয়া উপজেলার মসজিদ, মন্দির, ক্যাং সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীজীবিদের ব্যয় বৃদ্ধি পুরণে রোহিঙ্গা ভাতা চালু করণ।
১৫। পালংখালী ও উখিয়া নুরুল ইসলাম চৌধুরী (ফলিয়া পাড়া) সড়কটি মেরিনড্রাইভ সড়কের সাথে সংযুক্তি করণ।
১৬। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক গড়ে উঠা হাটবাজার সমুহ রাজস্বের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ।
১৭। বিভিন্ন এনজিও/ উপজেলার উন্নয়নমুলক কর্মকান্ডের স্বচ্ছতা ও গতিশীল করতে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজকে কমিটিতে সম্পৃক্ত করণ।
১৮। হলদিয়াপালং, জালিয়াপালং, রাজাপালং বিভাজন সহ উখিয়া উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করণ।
১৯। ছাত্র/ছাত্রীদের সুবিধার্থে কক্সবাজার-টেকনাফ সড়কে বিআরটিসি বাস চালুকরণ।
২০। অবৈধ দখলকৃত ২০ হাজার একর বনভূমি উদ্ধার পূর্বক জরুরী ভিত্তিতে বনায়ন ও ছিন্নমূলদের একটি বাড়ি একটি খামারের আদলে পুণর্বাসনের ব্যবস্থা গ্রহণ।
২১। রাজাপালং ও পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা সহ ইউনিয়নদ্বয়ের সকল গ্রাম সমূহকে বিদ্যুতায়নের ব্যবস্থা গ্রহণ।
২২. নিয়োগ কার্যক্রমে এবং ঠিকাদরী বিষয়ে অনলাইন বিজ্ঞাপন নয়, স্থানীয় পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন ও উপজেলা কর্মকর্তার কার্যালয় কেন্দ্রীক সম্পাদন চাই।
দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক আইনের যথাযত ব্যবহার চাই।
348 ভিউ

Posted ১০:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com