শনিবার ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রোহিত তাণ্ডবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ ২-০ জিতে নিল ভারত

শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
306 ভিউ
রোহিত তাণ্ডবে শ্রীলঙ্কার বিরুদ্ধে  টি-২০ সিরিজ ২-০ জিতে নিল ভারত

কক্সবাংলা ডটকম(২২ ডিসেম্বর) ::  রো-হিট… টিম ইন্ডিয়া ইজ ফিট!

শুক্রবার হোলকার স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা টি-২০ লড়াইয়ের স্লোগান এটাই৷ রোহিত-রাহুলের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কাকে ৮৮ রানে হারাল ভারত৷ সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ জিতে নিল রোহিত অ্যান্ড কোং৷

ভারতের ২৬০ তাড়া করতে নামার আগেই কার্যত ম্যাচ হেরে বসে লঙ্কাবাহিনী৷ ১৭.২ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দ্বীপরাষ্ট্র৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করতে গিয়ে শুরু থেকে মারকাটারি ব্যাটি করতে থাকেন লঙ্কা ওপেনাররা৷ ওপেনিং জুটি মাত্র ৩৬ রান তুললেও দ্বিতীয় উইকেটে উপল থরঙ্গা ও কুশল পেরেরা ১০৯ রান যোগ করলেও ভারতের পাহাড় প্রমাণ রানের কাছাকাছি পৌঁছতে পারেনি দ্বীপরাষ্ট্র৷

শ্রীলঙ্কার সর্বোচ্চ ৭৭ রান করেন পেরেরা৷ ৩৭ বলের ইনিংসে সাতটি ওভার বাউন্ডারি এবং চারটি বাউন্ডারি মারেন তিনি৷ ৪৭ রান করেন কুশল৷ ২৫ রান করেন ডিকওয়ালা৷ এই তিন ব্যাটসম্যান ছাড়া লঙ্কার আর কোনও ব্যাটসম্যান দু’ অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷ প্রথম ম্যাচের মতো এদিনও ভারতের সফলতম বোলার যুবেন্দ্র চাহাল৷ এদিনও চারটি উইকেট নেন লেগ-স্পিনার৷ তিনটি উইকেট নেন চায়নাম্যান কুলদীপ যাদব৷

এর আগে হোলকারে ব্যাট হাতে হামলা চালায় রোহিত-রাহুল! শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে পাঁচ উইকেটে ২৬০ রান তুলল টিম ইন্ডিয়া৷ টি-২০ ক্রিকেটে এটাই ভারতের সর্বাধিক স্কোর৷ শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে বিশ্বের দ্বিতীয় সেরা টি-২০ ইনিংস ভারতের৷ অল্পের জন্য অস্ট্রেলিয়ার ২৬৩ রানের রেকর্ড ভাঙতে পারল না টিম ভারত৷
ভারত সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁতে না-পারলেও দ্রুততম সেঞ্চুরির ক্ষেত্রে প্রোটিয়া ব্যাটসম্যান মিলারের বিশ্ব রেকর্ড ছুঁলেন ক্যাপ্টেন রোহিত শর্মা৷ ৩৫ বলে সেঞ্চুরি করে মিলারের বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন মুম্বইয়ের এই ডানহাতি৷ শেষ পর্যন্ত ৪৩ বলে ১১৮ রানে ডাগ-আউটে ফেরেন রোহিত৷ ১০টি ওভার বাউন্ডারি ও এক ডজন বাউন্ডারিতে সাহায্যে রো-হিট ইনিংস৷

ক্যাপ্টেনকে যোগ্য সঙ্গত দিলেন তাঁর ওপেনিং পার্টনার লোকেশ রাহুল৷ ৪৯ বলে আটটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারি-সহ ৮৯ রানের ধামাকাদার ইনিংস খেলেন বেঙ্গালুরুর এই ডানহাতি৷ রোহিত-রাহুল ধামাকায় ওপেনিং জুটিতে ১৬৫ রান তুলল ভারত৷ মাত্র ১২ ওভারে ১৫০ রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া৷

২০১৫ ধমরশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের হয়ে প্রথম টি-২০ সেঞ্চুরি পেয়েছিলেন রোহিত৷ আর রাহুল পেয়েছিলেন গত বছর ক্যারিবিয়ান সফরে৷ লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১০ রানের অপরাজিত ইনিংস ছিল রাহুলের৷ এই ম্যাচেই ভারত তুলেছিল ২৪৪ রান৷ শুক্রবারের আগে পর্যন্ত যা ছিল ভারতের সর্বোচ্চ টি-২০ স্কোর৷

লঙ্কান বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনে ব্যাটিং তাণ্ডব দেখানে দুই ভারতীয় ওপেনার৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রোহিত এদিন দ্বিতীয় সেঞ্চুরি পেলেও তা হল না রাহুলের৷ মাত্র ১১ রান দূরে থেমে গেল রাহুলের লড়াই৷

306 ভিউ

Posted ১২:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com