
কক্সবাংলা ডটকম(২৬ আগস্ট) :: গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল বাজার গরম করার কাজ। অবশেষে লঞ্চ হল Bugatti-র নতুন গাড়ি Bugatti Divo। সারা পৃথিবীতে মোট 40 টি Bugatti Divo গাড়ি তৈরী করা হবে। 40 কোটি টাকার বেশি দামে বিক্রি হবে একটি গাড়ি। তবে সবাই এই গাড়ি কিনতে পারবেন না। যে সব গ্রাহকের কাছে ইতিমধ্যেই Bugatti Chiron গাড়ি রয়েছে শুধুমাত্র তারাই নতুন Bugatti Divo কিনতে পারবেন।
40 কোটি টাকা দাম হওয়া সত্বেও লঞ্চের আগেই 40 টি Bugatti Divo বুক হয়ে গিয়েছে। অর্থাৎ লঞ্চের আগেই বিক্রি হয়ে গিয়েছে সবকটি Bugatti Divo। নতুন এই গাড়ির সব ফিচার্স দেখে নেওয়া যাক।
Bugatti Divo গাড়ির পিছনে রয়েছে একটি বিশাল 1.8 মিটয়ার হাইড্রোলিক উইং। সর্বোচ্চ গতিতে 456 কিলোগ্রাম ডাউনফোর্স তৈরী করে Divo। যা Bugatti Chiron এর থেকে 90 কিলোগ্রাম বেশি।
এর সাথেই সঠিক অ্যারোডাইনামিক্সের জন্য গাড়ির দুই পাশে দুটি করে চ্যানেল থাকবে। যা এই গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। আগে ফর্মুলা ওয়ান গাড়িতে এই ফিচার দেখা যেত।
এই গাড়ির টেল ল্যাম্প মন জয় করে নেয়। টেল ল্যাম্পের প্রতিটি আলো আলাদা ভাবে আলোকিত হয় ট্র্যাকে চালানোর কথা মাথায় রেখেই এই গাড়ি তৈরী করেছে Bugatti।
এর সাথেই গাড়ির বিভিন্ন জায়গাতে কার্বোন ফাইবার ব্যবহার করা হয়েছে। এর ফলেই গাড়ির ওজন কিছুটা কমেছে বলে জানিয়েছে কোম্পানি।
দারুন ডাউনফোর্সের জন্য ট্র্যাকে বাঁক নেওয়ার সময় Chiron Sports এর থেকে অনেক বেশি গতিতে ছুটতে পারে Bugatti Divo।
ট্র্যাকে গাড়ি চালানোর কথা মাথায় রেখেই এই গাড়ির ইন্টিরিয়ার ডিজাইন করা হয়েছে।
তবে কোম্পানির অন্য সব গাড়ির মতোই Divo তৈরীর সময় গুনমানে কোন রকমের আপোষ করেনি Bugatti।
প্রবাদপ্রতিম ফ্রেঞ্চ রেসিং ড্রাইভার অ্যালবার্তো ডিভোকে স্বরণে রেখে এই গাড়ির নাম Divo রেখেছে Bugatti।


Posted ৫:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta