শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লা লিগায় শীর্ষস্থান হারাল বার্সেলোনা : হেরেই চলেছে রিয়াল মাদ্রিদ

সোমবার, ০৮ অক্টোবর ২০১৮
472 ভিউ
লা লিগায় শীর্ষস্থান হারাল বার্সেলোনা : হেরেই চলেছে রিয়াল মাদ্রিদ

কক্সবাংলা ডটকম(৮ অক্টোবর) :: চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত দুটি জয় পেলেও লা লিগায় হোঁচট খেয়েই চলেছে বার্সেলোনা। রবিবার ভ্যালেন্সিয়ার মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। এনিয়ে লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকলেন লিওনেল মেসিরা, যার তিনটি ড্র ও একটি হার।

এই ড্রয়ে শীর্ষস্থানটাও হারাতে হলো বার্সেলোনাকে। ১৩ পয়েন্ট নিয়ে খেলতে নামা সেভিয়া ২-১ গোলে সেল্তা ভিগোকে হারিয়ে এক নম্বরে বসেছে, ৮ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। আর সমান ১৫ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে দুই নম্বরে বার্সা। আগের ম্যাচে অ্যাতলেতিকো ১-০ গোলে জিতেছে রিয়াল বেতিসের বিপক্ষে। গোল গড়ে পিছিয়ে থেকে কাতালানদের পেছনে মাদ্রিদের ক্লাব। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

অপরদিকে দারুণভাবে মৌসুমটা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শুরুর সৌন্দর্য খুব দ্রুতই মলিন হয়ে পড়ল ইউরোপসেরা দলটির জন্য। টানা চার ম্যাচে এখন জয়হীন হুলেন লোপেতেগির দল।

সর্বশেষ শনিবার রাতে অ্যালাভেসের কাছেও রিয়ালকে দেখতে হলো ১-০ গোলের হার। এ হারে শঙ্কার মুখে পড়ে গেছে কোচ হুলেন লোপেতেগির ভবিষ্যৎ। ১৯৮৫ সালের পর এটিই তাদের দীর্ঘ গোলখরা, যেখানে টানা চার ম্যাচে একটি গোলও করতে পারল না ‘লস ব্লাঙ্কোস’রা। পাশাপাশি ২০০২ সালের পর লা লিগায় টানা তিন ম্যাচে গোলহীন থাকল ইউরোপসেরা দলটি। অন্যদিকে ৮৭ বছরের মধ্যে এই প্রথম রিয়ালকে নিজেদের মাঠে হারাল অ্যালাভেস।

টানা তিন ম্যাচে জয়হীন থাকায় আগে থেকেই চাপে ছিল রিয়াল। সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে শুরু হয়েছিল বিপর্যয়ের পথে যাত্রা। এরপর মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকো মাদ্রিদও গোলশূন্য ড্রয়ে রুখে দিল তাদের। আর শেষ ম্যাচে সিএসকেএ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও ০-১ গোলে হারে তারা। তাই অ্যালাভেসের বিপক্ষে ম্যাচটি ছিল কঠিন চ্যালেঞ্জের। সে লক্ষ্যে শুরুটা দারুণভাবে করেছিল রিয়াল। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে অ্যালাভেসের ডিফেন্সকে। বিশেষ করে চোট কাটিয়ে ফেরা গ্যারেথ বেল উজ্জ্বল ছিলেন আক্রমণভাগে। অবশ্য দ্রুত ম্যাচে ফিরে এসে রিয়ালকে জবাব দিতে শুরু করে স্বাগতিকরা। একপর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। তবে গোলহীনভাবে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পরও আক্রমণের ধারায় রিয়ালকে চাপের মুখে রাখে অ্যালাভেস। তবে ম্যাচ এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকেই। ম্যাচ যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায়, তখনই রিয়াল শিবিরকে স্তব্ধ করে গোল করে বসেন মানু গার্সিয়া। কর্নার থেকে উড়ে আসা বলে রুবেন সোবরিনোর হেড প্রতিহত করেন থিবো কোর্তোয়া। কিন্তু ফিরতি বলে আবারো হেড দিয়ে লক্ষ্যভেদ করেন গার্সিয়া। জয়ের আনন্দে মেতে ওঠে গোটা মেন্দিজোরোতজা স্টেডিয়াম। ১৯৩১ সালের পর ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে জয় পাওয়া বলে কথা! ম্যাচে নেচে-গেয়ে দারুণ এ জয় উদযাপন করেছে অ্যালাভেস সমর্থকরা। পাশাপাশি এ জয়ে তাত্ক্ষণিকভাবে ৩ নম্বরেও উঠে আসে অ্যালাভেস, যাদের আট ম্যাচে চার জয়ের বিপরীতে আছে দুই হার ও দুই ড্র।

এ হারের পর লোপেতেগির ভবিষ্যৎ নিয়েও শোনা যাচ্ছে গুঞ্জন। অবশ্য এ গুঞ্জনকে খুব একটা পাত্তা দিচ্ছেন না রিয়াল কোচ, ‘এটা আপনাদের জন্য আগ্রহের বিষয় হতে পারে, আমার জন্য না। আমরা জানি, একজন কোচের জীবন কেমন। বিশেষ করে রিয়াল মাদ্রিদে। কিন্তু পাশাপাশি আমরা এও জানি এটা কেবল অক্টোবর।’

এছাড়া কঠিন সময়ে অধিনায়ক সার্জিও রামোসকেও পাশে পাচ্ছেন লোপেতেগি। কোচ বদলানো প্রসঙ্গে রামোস বলেন, ‘এটা অন্য লোক, যারা এ সিদ্ধান্ত নেবেন। কিন্তু কোচ বদলানোর সিদ্ধান্ত কখনই ভালো কিছু হবে না। এটা স্রেফ পাগলামি হবে।’

এদিকে রিয়ালের দুর্দশার রাতে উদিনেসের বিপক্ষে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। ২-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি এসেছে রোনালদোর কাছ থেকে। এ জয়ে আট ম্যাচের সবগুলোতে জিতে সবার উপরে থাকল ‘তুরিনের বুড়ি’রা।

এএফপি, গোল ডটকম

472 ভিউ

Posted ৩:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com