সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর একজন দিয়া খানম মিমের বাসায় গিয়েছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নৌমন্ত্রী মহাখালীর দক্ষিণপাড়ায় দিয়াদের বাসায় যান তিনি। সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির এবং অন্যান্য স্বজনদের সান্ত্বনা দেন। এসময় সেখানে নিহত দিয়ার বন্ধু-বান্ধবীসহ স্কুলের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির বলেন, ‘নৌপরিবহনমন্ত্রী বাসায় এসে আমাদের সান্ত্বনা দেন। আমি তাকে বলেছি রাস্তায় যেসব অদক্ষ ড্রাইভার আছে তাদের লাইসেন্স ক্যান্সেল ( বাতিল) করেন। লাইসেন্স চেক করেন। রাস্তায় চলাচল করার ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। এসময় মন্ত্রী এসব করবেন বলে আশ্বাস দেন। এমনকি এগুলো নিয়ে আজ (বুধবার) মিটিং করা হয়েছে বলেও আমাকে জানান।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাষ্য সম্পর্কে জাহাঙ্গীর ফকির বলেন, ‘ঘটনার পরদিন তার হাসি নিয়েও ব্যাখ্যা দেন তিনি। মন্ত্রী বলেছেন, অন্য একটা বিষয় নিয়ে কথা হাচ্ছিল। সেসময় আমি (মন্ত্রী শাজাহান খান) হাসছিলাম। দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করায় উত্তর দেওয়ার সময় সেই হাসিটাই ছিল। আমি তখনো জানতাম না ঘটনাটা। বুঝতেও পারিনি। তারপরও আমি আপনাদের কাছে ক্ষমা চাই। সকল শিক্ষার্থীদের কাছেও ক্ষমা চাই।’
গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভারের মুখে জাবালে নূর পরিবহনের তিনটি বাসের প্রতিযোগিতা করে যাওয়ার সময় এক বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হন। তারা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল করিম রাজীব ও প্রথম বর্ষের ছাত্রী দিয়া খানম মীম। ওই ঘটনার জের ধরে ওই দিন বিকেলেই সচিবালয়ে সাংবাদিকদের সড়কে বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি ভারতের মহারাষ্ট্রের এক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হওয়ার উদাহরণ টেনে আনেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সোমবার মন্ত্রিসভার মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে তিরস্কার করেন। পরে তিনি হাসির জন্য ক্ষমা চেয়ে নিজের অবস্থানের ব্যখা দেন।
বুধবার (১ আগস্ট) তাকে রাজধানী থেকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।
তিনি বলেন, ‘জাবালে নূরের যে বাসটি শিক্ষার্থীদের চাপা দিয়েছিল, তার মালিকের নাম মো. শাহাদৎ হোসেন। আমরা তাকে গ্রেফতার করেছি। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
প্রসঙ্গত, রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।





এছাড়াও লাইসেন্স ছাড়া পুলিশের গাড়ি চালক, পুলিশের মোটর সাইকেলও তল্লাশি করে শিক্ষার্থীরা।
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ‘জাবালে নূর’ নামে সেই বাসটির মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব ১।







































