শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শীর্ষ ইয়াবা কারবারী সাইফুল করিমের ভাই ইয়াবা সহ আটক

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
414 ভিউ
শীর্ষ ইয়াবা কারবারী সাইফুল করিমের ভাই ইয়াবা সহ আটক

কক্সবাংলা রিপোর্ট(২৬ সেপ্টেম্বর) :: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ৫৪জন তালিকাভূক্ত দেশের শীর্ষ ইয়াবা কারবারীর তালিকায় দুই নাম্বারে রয়েছেন টেকনাফের সাইফুল করিম।

এবার তার ভাই রেজাউল করিম মুন্না বিপুল পরিমান ইয়াবাসহ চট্টগ্রামে আটক হয়েছে। এসময় তার সহযোগী টেকনাফের আরো দুই মাদক কারবারীকে আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সোয়া ৮টার দিকে এসআই আবদুর রব, সঙ্গীয় অফিসার এএসআই মোঃ নাছের আহাম্মদ, এএসআই বাপ্পু সেন ও সঙ্গীয় ফোর্স কং ৩০৫৮ জয়নাল আবেদীন কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রামসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল ফেভার ইন এর বিপরীত পার্শ্বে ফুটপাতে বশিরের মোবাইল মেরামতের দোকানের সামনে রাস্তার উপর হতে শফিকুল ইসলাম (৩৬) কে গ্রেফতার ও তার নিকট হতে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ হাতেনাতে আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম-ঠিকানা প্রকাশসহ উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো ধৃত ২নং আসামী টেকনাফ শীলবুনিয়া পাড়ার মৃত জাকের মিস্ত্রির ছেলে মোঃ শাহ আলম (৪৮) এর নিকট হতে বিক্রয়ের উদ্দেশ্যে আনিয়া ঘটনাস্থলে অবস্থান করিতেছে মর্মে স্বীকার করে।

এসময় আরো ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করলে এসআই আবদুর রব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামীকে সাথে নিয়ে ২৫ সেপ্টেম্বর রাত ১১টার সময় অভিযান পরিচালনা করে হালিশহর থানাধীন এ-ব্লকের ৮নং লাইনের ৩৩নং হোল্ডিং এ্যাডভোকেট রোমেনা আক্তার এর বিল্ডিং এর ৫ম তলার ভাড়াটিয়া শাহ আলমের বাসার রুমের ভিতরের ২নং রুমের খাটের নিচে হইতে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক এবং সর্বমোট ২২,০০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও আটক করে।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো ধৃত ৩নং আসামী রেজাউল করিম প্রঃ মুন্না (৫০) এর হালিশহর থানা এলাকার বাসা হইতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারীভাবে সরবরাহ করার জন্য সংগ্রহ করিয়া ধৃত ২নং আসামীর ভাড়া বাসায় মজুদ করে।

পরবর্তীতে ৩নং আসামী রেজাউল করিম প্রঃ মুন্না (৫০) কে হালিশহর থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।

একটি সূত্রে জানিয়েছে রেজাউল করিম মুন্না ইতিপূর্বেও ইয়াবা সহ আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছিল ।

সে দেশের শীর্ষ ইয়াবা গডফাদার টেকনাফ শীলবুনিয়া পাড়ার সাইফুল করিমের বড় ভাই ও ডা. হানিফের ছেলে। এদের একসময় নুন আনতে পান্তা ফুরালেও ইয়াবা ব্যবসার বদৌলতে বর্তমানে রাজকীয় ভাবসাব নিয়ে চলাফেরা করে থাকে।

এছাড়া টেকনাফ-চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে জমি-জমা, ফ্ল্যাট, গাড়ী-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ নামে বেনামে তাদের পরিবারের কয়েকশ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে বলেও জানা গেছে।

414 ভিউ

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com