
প্রেস বিজ্ঞপ্তি(২৫ আগস্ট) :: জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংদীয় স্থায়ি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হকের ছোট ভাই বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মীর হাসমত উল্লাহ আর নেই (ইন্না..রাজেউন)।তিনি বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন।
এদিকে মীর হাসমত উল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল।
শোক জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, কক্সবাজার অনলাইন সম্পাদক পরিষদ, কক্সবাজার খবর সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী, সাংসাবাদিক সংসদ কক্সবাজারের সাধারণ সম্পাদক মো: আমান উল্লাহ, উশু এসোসিয়েশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক শেখ সেলিম, কবি-সাংবাদিক এস.এইচ মুক্তা ও কক্স মিডিয়া অপারেটাস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোশাররফ হোসেন।
মরহুমের স্মরণে ও তাঁর আত্মার মাগফেরাত কামনায় কক্সবাজারের রামুর দক্ষিণ খুনিয়াপালং এর লালমাইট্টা পাহাড় এলাকার আল হেরা জামে মসজিদের সভাপতি হামিদুল হকের উদ্যোগে এক খতমে কোরআন, দোয়া মাহফিল ও তবরুক বিতরণ অনুষ্ঠান ২৬ আগস্ট জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে।
এতে সকলকে উপস্থিত থেকে আয়োজন সফল করার অনুরোধ জানানো হয়েছে।

Posted ১২:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta