শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিলেট সিটি নির্বাচন : জয় পাচ্ছেন জেনে অভিযোগ ভুলে গেলেন আরিফুল

মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
398 ভিউ
সিলেট সিটি নির্বাচন : জয় পাচ্ছেন জেনে অভিযোগ ভুলে গেলেন আরিফুল

কক্সবাংলা ডটকম(৩১ জুলাই) :: কারচুপির অভিযোগ এনে ভোট চলাকালে দুপুরে নির্বাচন বন্ধ করতে লিখিত আবেদন, আর বিকালে ভোট শেষে ফলাফল আগাম প্রত্যাখ্যান। কিন্তু এই আরিফুল হক চৌধুরীই আবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয় পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত হয়ে যওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনকে ঘিরে যা যা হয়েছে তা ভুলে যাওয়ার কথা বললেন বিএনপির প্রার্থী।

সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ঘল ঘোষণা করেন যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন আহমেদ কামরানের চেয়ে আরিফুল এগিয়ে চার হাজার ৬২৬ ভোটে। কিন্তু গোলযোগের জন্য স্থগিত দুই কেন্দ্রে ভোট চার হাজার ৭৮৭। ফলে আইন অনুযায়ী বাকি দুই কেন্দ্রে ভোট নিয়েই পরে বিজয়ী ঘোষণা করতে হবে।

তবে এই ভোটের প্রায় শতভাগ পেলেই কেবল জিততে পারবেন কামরান আর এই হিসাবে বলাই যায়, টানা দ্বিতীয়বার সিলেটের মেয়র হতে যাচ্ছেন আরিফুল।

বিকালে ভোটের ফল প্রত্যাখ্যান করলেও একেকটি কেন্দ্রের ফল ঘোষণার পর যখন জানা যায় দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম, তখন আরিফুল যান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আর যখন জয় নিশ্চিত হয়ে যায়, তখনই ধন্যবাদ জানান সিলেটবাসীকে।

সিলেটবাসীকে জয় উৎসর্গ করে বিএনপির প্রার্থী বলেন, ‘এ জয় সিলেটবাসীর।’ একই সঙ্গে তিনি নির্বাচনকে ঘিরে যা কিছু হয়েছে তা ভুলে গিয়ে সবার সঙ্গে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে নেতাকর্মীদের আহ্বান জানান।

অথচ বিকাল চারটায় ভোট শেষে করা সংবাদ সম্মেলনে আরিফুল ছিলেন ক্ষুব্ধ। ‘ফল যাই হোক, প্রত্যাখ্যান করলাম’-এ কথা উল্লেখ করে তিনি নির্বাচন নিয়ে আপত্তি জানান। বলেন, ‘এটা ভোট চুরি না, দিনে-দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এবং তাদের সহায়তায় ভোট ডাকাতি হয়েছে।’

কামরানকে বিজয়ী ধরে নিয়ে আরিফুল বলেন, ‘এই জয়, জয় না। এটা মীর জাফরের জয়। এই জয়ের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমার পরাজয়টা বড় ব্যাপার না, এ নির্বাচনের ফলে নতুন প্রজন্ম একটি ভুল জিনিস শিখছে।’

তারও আগে বেলা একটার দিকে রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের দপ্তরে গিয়ে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলেন আরিফুল।

আর সকালে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে বিএনপির প্রার্থী অভিযোগ করেন, বেশ কিছু কেন্দ্রে ভোট দেয়া হয়ে গেছে আগের রাতেই। আর এর প্রমাণ থাকার কথাও বলেন তিনি।

398 ভিউ

Posted ১:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com