কক্সবাংলা ডটকম(১৪ ডিসেম্বর) :: সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয় বলে ডিবি প্রধান শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।’
সূত্র জানায়, রোববার সন্ধ্যায় ধানমন্ডির একটি জিমনেসিয়াম থেকে আনিস আলমগীরকে তুলে নেওয়া হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।
সাংবাদিক আনিস আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সম্প্রতি টেলিভিশন টকশোতে তার মন্তব্য বেশ আলোচনা তৈরি করে।
এদিকে আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
জাইদুল ইসলাম নামে একজন লিখেন-মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লাল স্বাধীনতার পক্ষের লোক সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি অফিসে নেয়া হয়েছে কিছুক্ষন আগে।
উনার অপরাধ ‘মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা??
আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা প্রকাশ্যে সমালোচনা করেছে তাদের মধ্যে এই সাংবাদিক আনিস আলমগীর একজন।
কখনো আওয়ামী লীগ সরকার তাকে ডিবি দিয়ে তুলে নেওয়া হয়নি।
উনি লাল স্বাধীনতা পক্ষের লোক, দুই চারটা সমালোচনা করতেই উনার এই অবস্থা।। এটাই বুঝি ওদের নতুন বাক স্বাধীনতার উদাহরণ।
অন্যদিকে আজ বুদ্ধিজীবী দিবস বলে কথা, রাজাকারের সরকার তাদের রূপ দেখাবে না?? নিন্দা জানানোর মতো কোন ভাষা খুঁজে পাচ্ছি না।













