
কক্সবাংলা ডটকম(২৬ নভেম্বর) :: ৪৪৫ থেকে ৪৮৫মিলিয়ন বছর আগে পৃথিবীতে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল বিশ্বে অক্সিজেনের পরিমাণ৷ যার ফলে বিশ্বে জীববৈচিত্র দেখা দিয়েছিল ব্যাপক ভাবে৷ সামুদ্রিক প্রাণীর পরিমাণ বেড়ে গিয়েছিল৷ নানা ধরণের প্রজাতির প্রাণীর সংখ্যা৷
এমনকি তাদের ধরণ ধারণেও নানা পরিবর্তন দেখা গিয়েছিল৷ সম্প্রতি কোলে এডওয়ার্ডসের গবেষণায় উঠে এল এমনই একটি তথ্য৷
কোলে এডওয়ার্ডস ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক৷ তিনি জানিয়েছেন, অক্সিজেনের মাত্রা বিপুল হারে বৃদ্ধি পাওয়ার ফলেই জীববৈচিত্র বেড়ে যায় প্রায় তিনগুন৷ এই সময়টাই দ্য গ্রেট অর্ডোভিসিয়ান বায়োডাইভারসিফিকেশন নামে পরিচিত৷
জীববৈচিত্র বেড়ে যাওয়া ছাড়াও সমুদ্রের জল অতিরিক্ত পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছিল এবং সমুদ্রের পুষ্টি সরবরাহের পরিমাণও অনেকাংশে বেড়ে যায়৷
গবেষণায় উঠে এসেছে, সেই সময় বাতাসে অক্সিজেনের পরিমাণ বেড়ে গিয়েছিল প্রায় ৮০শতাংশ৷
প্রসঙ্গত, জীব বৈচিত্র বেড়ে যাওয়ার জেরে খাদ্য খাদক সম্পর্কেও পরিবর্তন ঘটেছে৷ সেই কারণেই ৪৫০মিলিয়ন বছর আগে বিপুল পরিমাণে প্রাণের সঞ্চার ঘটেছিল পৃথিবীতে৷

Posted ১:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta