বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের বিচ্ছেদই হয়নি : মাহিয়া মাহি

🗓 রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

👁️ ২১৮ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

👁️ ২১৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি।

তবে কয়েক দিন আগে রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় মাহি।

সামাজিক মাধ্যমে সেই ছবি দেখে ভক্তদের প্রশ্ন- তাহলে কি এক হলেন মাহি-রাকিব? এ নিয়ে মাহির বক্তব্য হলো- ‘আমাদের বিচ্ছেদই হয়নি।’

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।’

বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, রাকিবের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদ হচ্ছে।

তখন তিনি বলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছিলাম। কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা।’

তার ওই বক্তব্য এবং বিচ্ছেদের ঘোষণা প্রসঙ্গে মাহি বলেন, ‘সে সময় রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

বিয়ের পর রাকিব সরকারের সঙ্গে তোলা ছবি নিয়মিত শেয়ার করতেন মাহি। তবে দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি।

ভালোবাসার ইমোজি দিয়ে মাহি লিখেন, ‘মাশা আল্লাহ।’ এর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেন রাকিব সরকার।

মাহিয়া মাহি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবিটি সম্পর্কে মাহি বলেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি।

এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে—তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি।

আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। ধুমধাম করে সেই বিয়ে হয়। অপুর সঙ্গে মাহির সেই সংসার টেকে পাঁচ বছর।

অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী মাহি। দেড় বছর আগে রাকিবের সঙ্গে বিচ্ছেদ কথা জানান।

এদিকে মাহিয়া মাহিকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

তারা জানিয়েছে, ‘অন্তর্যামী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মাহি।

এই বিভাগ এর আরো খবর

অসহায় নারীর জমি জবরদখল চেষ্টা

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর