বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ যুবক আটক

🗓 Friday, 21 November 2025

👁️ ১০৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 21 November 2025

👁️ ১০৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে ১ যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মাহমুদুল আমিন (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, শুক্রবার সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী “পূরবী” যাত্রীবাহী সিভিল বাসটি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশী শুরু করেন।

এসময় আরোহী মাহমুদুল আমিনের মালামাল চিহ্নিত করে বিজিবির প্রশিক্ষিত ডগ বিজিডি-১০৬৫ (রকি) দ্বারা তল্লাশী করা হয়।

পরে বাসের সাইড বক্সে থাকা মরিচের গুড়ার বস্তার ভেতরে খোলা আটার প্যাকেটের মধ্যে স্কচটেপ মোড়ানো ৬টি প্যাকেটে মোট ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন, হ্নীলা এলাকার মগবুল নামের এক রোহিঙ্গা ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি জানায়, বাসটি তল্লাশী করে অন্য কোনো নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, “সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রমে উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সফল অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর