রোতাব চৌধূরী :: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,আহমেদ পেয়ার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন।
উদ্বোধনী ম্যাচে মহেশখালী ডিগ্রী কলেজ ৫-০ গোলে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
প্রধান অতিথি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অভ্যাস করতে হবে যাতে করে মাদক হতে দূরে থাকা যায়।
খেলাধুলায় জয়-পরাজয় অবশ্যই আছে এবং এটিকে আমাদের মেনে নিতে হবে।
অন্যদিকে বিশেষ অতিথি আন্ত:কলেজ দলকে ও আগত দর্শকদের সুশৃংখলভাবে খেলা উপভোগ করার জন্য বিনীত আহ্বান করেন এবং সবার প্রতি সার্বিক সহযোগিতার আশা ব্যক্ত রাখেন।
পরিশেষে জেলা ক্রীড়া অফিসার, কক্সবাজার তাঁর স্বাগতিক বক্তব্যে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলাধীন কলেজসমূহ অন্যতম হিসেবে সবার প্রতি তুলে ধরেন।
এ সময় অংশগ্রহণকৃত কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের জন্য উন্মুক্ত এ টূর্ণামেন্টে জেলার নয় উপজেলার ১২ টি কলেজ ফুটবল দল এতে অংশ নিচ্ছে।
২৬ নভেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী ও রানার আপ দল পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিবে।
২২ নভেম্বর অনুষ্ঠিত হবে তিনটি খেলা। সকাল ৯ টায় কক্সবাজার সরকারি কলেজ বনাম কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট,সকাল ১১টায় উত্তরণ মডেল কলেজ বনাম
রামু সরকারি কলেজ এবং দুপুর আড়াইটায় কক্সবাজার ডিসি কলেজ এবং ঈদগাঁও রশিদ আহমদ কলেজ দলের মধ্যে অনুষ্ঠিত হবে দিনের শেষ খেলা।













