মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে কোরাল মাছের কৃত্রিম প্রজনন ক্ষেত্র পরিদর্শন করলেন উপদেষ্টা ফরিদা আখতার

🗓 Monday, 15 December 2025

👁️ ১০৩ বার দেখা হয়েছে

🗓 Monday, 15 December 2025

👁️ ১০৩ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কক্সবাজারে উৎপাদিত কৃত্রিম প্রজননের কোরাল চাষ প্রান্তিক পর্যায়ে সম্প্রসারণ শুরু হলে খাদ্য নিরাপত্তায় মাছ সরবরাহে এক নতুন মাত্রা যুক্ত হবে।যাতে তৈরী হবে ব্লু-ইকোনমির একটি ভিত্তি।

উপদেষ্টা রবিবার সন্ধ্যায় কক্সবাজারের কলাতলীতে সামুদ্রিক কোরাল মাছের কৃত্রিম প্রজনন ক্ষেত্র একটি বেসরকারি হ্যাচারি গ্রিন হাউজ মেরিকালচার পরিদর্শনকালে একথা বলেন।

উপদেষ্টা প্রাই়ভেট সেক্টরে এ ধরনের সকল উদ্যোক্তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেন ।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এবং মোঃ হেমায়েত হোসেন,মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো: জিয়া হায়দার চৌধুরী,পরিচালক ড,মো: মোতালেব হোসেন, চিংড়ি চাষ সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক অধীর চন্দ্র দাশ,অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান,জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল,হ্যাচারীর স্বত্বাধিকারী তারিকুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্রীনহাউজ মেরিকালচারের এই উদ্যোগ মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সাস্টেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প হতে আংশিক গবেষণা অনুদান প্রাপ্ত।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর