বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

🗓 বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

👁️ ১১৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

👁️ ১১৮ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান।

মঙ্গলবার তিনি আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ এলাকায় এ বেড়িবাঁধ পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবদুল মান্নান।

জেলা প্রশাসক বলেন, উপজেলায় সরকারের নেয়া চলমান উন্নয়নমূলক কার্যক্রমগুলো সাধারণ জনগণের চাহিদা অনুযায়ী গুণগতমান নিশ্চিত ও সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। কারণ এর সুফল তারাই ভোগ করবেন বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন, ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, আ.ন.ম শহীদ উদ্দিন ছোটনসহ নৌবাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপরে থানা,ভূমি অফিস,, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন এবং দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদে ভারতে আটক জেলেদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র ও চাল বিতরণ করেন জেলা প্রশাসক।

এই বিভাগ এর আরো খবর

অসহায় নারীর জমি জবরদখল চেষ্টা

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর